স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৬ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রাতে দেশে ফিরছেন টাইগাররা

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক এক সিরিজ শেষে রাতে দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সংস্করণেও প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। কিউইদের মাটিতে ইতিহাস গড়া সফর শেষে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় দেশে ফিরবে টাইগাররা।

সোমবার (১ জানুয়ারি) ঐতিহাসিক সিরিজ শেষ করে রাতে নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল।

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পরই দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারায় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল স্বাগতিকরা। এরপর তাসমান পাড়ের দেশটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় টাইগাররা। সেখানে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হারিয়ে দেয় বাংলাদেশ দল।

প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ম্যাচে রূপকথার মতো এক জয় পায় নাজমুল হোসেন শান্ত বাহিনী। ব্ল্যাক ক্যাপসদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দেয় শরীফুল-তানজিম সাকিবরা। ৮ উইকেটের জয়ে প্রথমবার স্বাগতিক নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর কৃতিত্ব গড়ে বাংলাদেশ।

এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওয়ানডের ভেন্যু নেপিয়ারে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় টাইগাররা। কিউইদের ১৩৫ রানের জবাবে ৮ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত হয়। এরপর অবশ্য শেষ ম্যাচে ১-১ ব্যবধানে জিতে সমতায় শেষ করে নিউজিল্যান্ড। বছরের শেষ দিনে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর নতুন বছরের প্রথম দিনে দেশে ফিরছে বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১০

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১১

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১২

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৩

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৪

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৫

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

১৬

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

১৭

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

১৮

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১৯

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X