স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

রাতে দেশে ফিরেছেন শান্ত-মিরাজরা

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ শেষে রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সংস্করণেও প্রথমবারের মতো জয়ের স্বাদ পায় নাজমুল হোসেন শান্ত বাহিনী। কিউইদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করে টাইগাররা।

সোমবার (১ জানুয়ারি) ঐতিহাসিক সিরিজ শেষ করে রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বাংলাদেশ।

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পরই দেশের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারায় বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল স্বাগতিকরা। এরপর তাসমান পাড়ের দেশটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় টাইগাররা। সেখানে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্বাগতিকদের হারিয়ে দেয় বাংলাদেশ দল।

প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ম্যাচে রূপকথার মতো এক জয় পায় নাজমুল হোসেন শান্ত বাহিনী। ব্ল্যাক ক্যাপসদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দেয় শরীফুল-তানজিম সাকিবরা। ৮ উইকেটের জয়ে প্রথমবার স্বাগতিক নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর কৃতিত্ব গড়ে বাংলাদেশ।

এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওয়ানডের ভেন্যু নেপিয়ারে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় টাইগাররা। কিউইদের ১৩৫ রানের জবাবে ৮ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত হয়। এরপর অবশ্য শেষ ম্যাচে ১-১ ব্যবধানে জিতে সমতায় শেষ করে নিউজিল্যান্ড। বছরের শেষ দিনে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার পর নতুন বছরের প্রথম দিনে দেশে ফিরে আসে বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালের পথে প্রধানমন্ত্রী

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

১০

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

১২

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

১৪

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১৫

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১৬

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১৭

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৮

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১৯

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

২০
X