ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০৫:৫৪ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের পর বৃষ্টিতে আবার খেলা বন্ধ

রশীদ খানের বলে বোল্ড হয়ে ফেরত যাচ্ছেন মুশফিক  । ছবি : সংগৃহীত
রশীদ খানের বলে বোল্ড হয়ে ফেরত যাচ্ছেন মুশফিক । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৩৪.৩ ওভারে বাংলাদেশের স্কোর সাত উইকিটে ১৪৪ রান। এরপর আবারও শুরু হয় বৃষ্টি। ফলে আপাতত বন্ধ রয়েছে খেলা।

৭২ রানে ৩ উইকেট হারানো টাইগারদের পথ দেখাচ্ছিলেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। কিন্তু দ্রুত রান তোলার জন্য চাপে ছিলেন সাকিব। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে অফসাইডে শট খেলতে গিয়ে মোহাম্মদ নবির তালুবন্দি হয়েছেন এই তারকা অলরাউন্ডার। ফলে তার সঙ্গে হৃদয়ের জুটি ৩৫ রানেই থামে। সাকিব ৩৪ বলে ১৪ রান করেছেন।

এরপর ক্রিজে নামা মুশফিকুর রহিমও ছিলেন নিষ্প্রভ। রশিদ খানের গুগলিতে তিনি ৩ বলে ১ রান করেই বোল্ড হয়ে ফিরেছেন। দীর্ঘদিন স্কোয়াডের বাইরে থাকা আফিফ এই সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন। কিন্তু তিনিও তাওহীদ হৃদয়কে সঙ্গ দিতে পারেননি। রশিদের লেগ স্পিন ব্যাকফুটে ঘুরিয়ে খেলতে গিয়েছিলেন আফিফ, তবে মিস করে যান। আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক তাতে সাড়া দেননি। তবে আফগানিস্তানের রিভিউ কাজে লেগে যায় দারুণভাবে!

ট্র্যাকিংয়ে দেখা গেছে, লেগ স্টাম্পের ভেতরে পড়া বলটি স্টাম্পেই আঘাত করত। ফলে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে ৪ রান করা আফিফও এবার রশিদের শিকার। ফলে ১২৮ রানেই বাংলাদেশ ৬ উইকেট হারিয়েছে।

এরপর ফজল হক ফারুকি বোলিং ফেরত এসে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজকে। রিভিউ নিয়েও রক্ষা পাননি মিরাজ। বাংলাদেশের ইনিংস ২০০ পেরোনোর দায়িত্ব নিয়ে ক্রিজে নটআউট তাওহীদ হৃদয় ও তাসকিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

ফেসবুকে স্ট্যাটাসের পর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পুকুরে ভাসছিল মরদেহ

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

১০

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

১১

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১৩

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৫

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৬

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৭

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৮

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৯

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

২০
X