স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১২:০৯ পিএম
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা-ঢাকা হাইভোল্টেজ ম্যাচে শুরু হচ্ছে বিপিএল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজস্ব ভাগাভাগির বিতর্ক মাথায় নিয়েই আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসর। প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দুর্দান্ত ঢাকা।

শুক্রবার (১৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মোসাদ্দেক হোসেন সৈকতের ঢাকার মুখোমুখি হবে লিটন কুমার দাসের কুমিল্লা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় লড়বে গত আসরের রানারআপ সিলেট সিক্সার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

প্রতিবারের মতো এবারও শক্তিশালী স্কোয়াড গড়েছে কুমিল্লা। লিটন, ইমরুল, তাওহীদ হৃদয়, জাকের আলী, মোস্তাফিজুর রহমান, তানভীর, মৃত্যুঞ্জয়, রিশাদ হাসানের মতো দেশীয় তারকারা আছে দলে। সেই সঙ্গে প্রথম ম্যাচেই খুশদিল শাহ, রোস্টন চেজ, ম্যাথিউ ওয়ালটার ফোর্ডের মতো বিদেশিদের পাচ্ছে গোমতী পাড়ের দলটি। তাইতো জয় দিয়ে হ্যাটট্রিক শিরোপা মিশন শুরু করতে চান ভিক্টোরিয়ান্স অধিনায়ক লিটন।

নবাগত দুর্দান্ত ঢাকার দলটি কুমিল্লার মতো তারকায় ঠাসা না হলেও তাসকিন, মোসাদ্দেক, শরীফুলদের মতো পরীক্ষিত ক্রিকেটাররা রয়েছেন। তাদের নিয়েই ছক কষছেন দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। এ ছাড়া বিদেশিদের মধ্যে লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা হতে পারেন দলটির জন্য এক্স ফ্যাক্টর। তাছাড়া কোচ হিসেবে অভিজ্ঞ খালেদ মাহমুদ সুজন তো আছেনই ঢাকার ছায়া হয়ে।

কুমিল্লার অধিনায়ক লিটন দাস বলেছেন, ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সব দলই ভালো। টি-টোয়েন্টি ক্রিকেটে কাউকে ভালো-খারাপ বলা মুশকিল। এটি এমন ফরম্যাট যেখানে ব্যাটে-বলে যারা ভালো করবে তারাই জিতবে। আমাদের শতভাগ ক্রিকেটটাই খেলতে হবে। আমার ওপর অধিনায়কত্বের বড় দায়িত্ব রয়েছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। আর কুমিল্লা সেখানে সবচেয়ে সফল দল। আমাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ। আশা করি, মাঠে ছেলেরা সেরাটা দেবে।’

ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন বলেন, ‘দল নিয়ে আমরা আশাবাদী। মাঠে সেরাটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কাল যদি বৃষ্টি না হয়, তাহলে আমরা আশা করছি ভালো কিছু করতে পারব। বাকিটা মাঠেই দেখা যাবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ওপরে দক্ষিণের ৯ নদীর পানি, শহরে জলাবদ্ধতা

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল বোর্ড

‘একজন নারী-পুরুষের সম্পর্ক মানেই প্রেম নয়’

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা

ভারতে জীবন শেষ করার সিদ্ধান্তে নদীতে যুবকের ঝাঁপ, চম্পট দিলেন প্রেমিকা

ইরান থেকে ছোড়া ৩২ ড্রোন প্রতিহত করল কুয়েত

২০২০ সালের নির্বাচনে চীন হস্তক্ষেপ করেছে: ট্রাম্প

ঢাবি শিবিরের লীগ ধর ম্যারাথনে প্রতীকী ছাত্রলীগকে ধাওয়া

১০

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের বিজয়ী দল পাবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’

১১

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

১২

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

১৩

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

১৪

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

১৫

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

১৬

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

১৭

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

১৯

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X