ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০২:২৫ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিংয়ে বিপর্যয়ে সাকিবের রংপুর

বোল্ড হয়ে ফিরছেন কিং। ছবি : সংগৃহীত
বোল্ড হয়ে ফিরছেন কিং। ছবি : সংগৃহীত

গতকালই শুরু হয়েছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ ক্রিকেট লিগ বিপিএলের দশম আসর। আসরের দ্বিতীয় দিনেই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে সাকিবের রংপুর ও তামিমের বরিশাল। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তামিম। তামিমের বোলিং নেওয়ার সিদ্ধান্তকে অবশ্য সঠিক প্রমাণ করেছেন বরিশালের বোলাররা। পাওয়ার প্লের মধ্যেই ফেরত পাঠিয়েছেন রংপুরের চার ব্যাটারকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনের প্রথম খেলায় আজ মিরপুরে শুরুতেই সমর্থকদের উল্লাসে মাতান ফরচুন বরিশালের হয়ে খেলা পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান। ইনিংসের প্রথম বলেই বোল্ড করেন ব্রান্ডন কিংকে। ইয়র্কার বলে পরাস্ত হন কিং। ২৩ বছর বয়সী বাঁ-হাতি পেসার মোহাম্মদ ইমরানের এখনো পাকিস্তান জাতীয় দলে অভিষেকই হয়নি।

পরের ওভারেই আঘাত হানেন টাইগার পেসার খালেদ আহমেদ। ম্যাচের দ্বিতীয় ওভারেই তিনি ফেরান রনি তালুকদার ও সাকিব আল হাসানকে। সাকিব আল হাসান ২ রানে বোল্ড হন খালেদ আহমেদের বলে।

এরপর ধাক্কা সামলানোর চেষ্টা চালান রংপুর অধিনায়ক নুরুল হাসান ও আফগান ব্যাটার হজরতউল্লাহ ওমরজাই। তবে এই জুটিকে বেশিক্ষণ থিতু হতে দেননি লঙ্কান স্পিনার ওয়েল্লাগে। দলীয় ৩১ রানে ৪ উইকেট হারিয়ে বেশ বিপর্যয়েই পড়েছে রংপুর।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে রংপুরের সংগ্রহ ৬৫ রান।

রংপুর রাইডার্স একাদশ-

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ব্রেন্ডন কিং ও সালমান এরশাদ

ফরচুন বরিশাল একাদশ-

তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলীম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১০

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১১

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১২

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৩

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৪

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৫

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৬

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৭

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৮

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৯

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

২০
X