স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

নাহিদুলের ঘূর্ণিতে ১২১ রানে অলআউট চট্টগ্রাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুরন্ত সূচনা পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে বন্দর নগরীর দলটি। নাহিদুল ইসলামের স্পিন ঘূর্ণিতে ১২১ রানে গুটিয়ে গিয়েছে চ্যালেঞ্জার্স বাহিনী।

শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নাহিদুলের স্পিন তাণ্ডবে ১৯.৫ ওভারে ১২১ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম। ১২ রানের খরচায় ৪টি উইকেট শিকার করেন খুলনার নাহিদুল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ রানের মধ্যে আভিস্কা ফার্নান্দো ও ইমরানউজ্জামানকে হারায় চট্টগ্রাম। অফস্পিনার নাহিদুল ইসলামের বোলিংয়ের সামনে উড়ে যায় চ্যালেঞ্জার্সের টপঅর্ডার। চতুর্থ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ওশানে থমাসকে ৩টি চার ও একটি ছক্কা হাঁকান ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু পরের ওভারে নাহিদুল ইসলামের বলে লেগ বিফোর হয়ে ফেরেন ১৩ বলে ১৯ রান করা এই বাঁহাতি ওপেনার।

৩২ রানে ৩ উইকেট হারানো বন্দর নগরীর দলটিকে টানার চেষ্টায় ছিল দিপু ও নজিবুল্লাহ। কিন্তু গতরাতে শতরানের জুটি গড়লেও আজ ব্যর্থ হয়েছেন দুজন। নাসুম আহমেদের বলে ৬ রানে বিদায় নেন শাহাদাত দিপু। ২ রানে আউট হয়ে ফেরেন চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাগত হোম। ব্যাক্তিগত স্পেলের শেষ ওভারে সর্বোচ্চ ২৩ রান করা আফগানিস্তানের নজিবুল্লাহকে প্যাভিলিয়নে ফেরান নাহিদুল।

দলীয় ৮০ রানের মধ্যে ৭ ব্যাটারকে হারায় চট্টগ্রাম। অষ্টম উইকেটে নিহাদুজ্জামান ও শহিদুলের ২৯ রানের জুটিতে দলীয় ১০০ পার করে চট্টগ্রাম। শেষ ওভারে আউট হওয়ার আগে ১২১ রানে অলআউট হয় শুভাগত হোমের দল। ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলেন শহিদুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১০

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১১

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

১২

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১৩

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১৪

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১৫

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

১৬

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১৭

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

২০
X