কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

২৫ লাখ টাকায় খুলনা টাইগার্সের মালিকের মামলা প্রত্যাহার

ইকবাল আল মাহমুদ ও তার স্ত্রী। ছবি : কালবেলা
ইকবাল আল মাহমুদ ও তার স্ত্রী। ছবি : কালবেলা

২৫ লাখ টাকা আপসের শর্তে বিপিএলের দল খুলনা টাইগার্সের মালিক ইকবাল আল মাহমুদসহ চারজনের বিরুদ্ধে ভ্রুণ হত্যা ও যৌতুকের জন্য নির্যাতনের মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বুধবার (০৪ জুন) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহর আদালতে বাদীপক্ষ ও আসামিপক্ষের আপসনামা দাখিল করেন। শুনানি শেষে আদালত মামলাটি প্রত্যাহারের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মহিমা বাঁধন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আপসনামায় বলা হয়, বাদীর সঙ্গে আসামি ইকবালের প্রেমের সম্পর্ক পরবর্তী বিয়ে এবং পারস্পরিক সম্পর্কের টানাপড়েন ও শারীরিক নির্যাতনের জন্য আসামিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। উভয় পক্ষের আইনজীবী এবং আত্মীয়স্বজনের উপস্থিতিতে শর্ত সাপেক্ষে আপসনামা দাখিল করা হলো।

আপোষনামা শর্তে বলা হয়েছে, আসামি ইকবাল আল মাহমুদ বাদীকে ২৫ লাখ টাকা ঢাকা ব্যাংকের চেকের মাধ্যমে দিবে। সমঝোতা মোতাবেক বাদী ৩ জুন চেক বাবদ টাকা প্রাপ্ত হয়েছে। এছাড়া বিগত দিনের ঘটনাবলি নিয়ে ভবিষ্যতে উভয়পক্ষ কোনো প্রকার ফৌজদারি ও দেওয়ানি মামলা দায়ের করবে না বলে আপোষনামায় বলা হয়।

এদিকে গত ১ জুন বিকেলে খুলনা টাইগার্সের মালিক ইকবাল আল মাহমুদ এবং তার প্রথম স্ত্রী ফিরোজা বেগমকে এ মামলায় গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। পরদিন তাদের একই আদালতে হাজির করা হলে দুইপক্ষ আপস করবেন বলে জানান। আপসের শর্ত পূরণ করতে আদালত আসামিদের দুদিনের জামিন দেন। আপসের শর্ত পূরণ করায় আদালত আজ মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।

জামিন পাওয়ার পর ইকবাল আল মাহমুদ সাংবাদিকদের বলেন, আমি মামলা সম্পর্কে কিছুই জানি না। কাল অফিস করছিলাম, তখন আমাকে গ্রেপ্তার করে আনা হয়। মামলায় কি কি অভিযোগ করেছে সেটাও জানি না। তখন ইকবাল বাদীকে নিজের স্ত্রী নয় বলে দাবি করেন। তিনি বলেন, কে মামলা করেছে তাকে চিনি না। এ মামলায় আমাকে ও আমার স্ত্রীকে আদালতে আসতে হলো। তবে ইকবালের সঙ্গে থাকা জনৈক এক ব্যক্তি কালবেলাকে জানান, তিনি হানি ট্র্যাপে পড়েছেন।

এদিকে মামলার অভিযোগে বলা হয়, মামলার বাদী ২০১১ সালের ১৪ জানুয়ারি প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু বনিবনা না হওয়ায় ২০২০ সালের ১৩ নভেম্বর ওই বিবাহে ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে ২০২১ সালে আসামির সাথে বাদীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্কে রূপ নেয়। ২০২৩ সালের ৩১ জানুয়ারি বাদী এবং আসামি ৩০ লাখ টাকা দেনমোহর ধার্য করে "রয়েল টিউলিপ হোটেল” কক্সবাজার এ বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর থেকেই বাদীকে সে বিভিন্ন ধরনের মানসিক অত্যাচার করেন। পরবর্তীতে বিয়ের প্রায় ৭ মাস পর বাদীর নিজের গর্ভে সন্তানের আসলে আসামি গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকে। বাদী গর্ভপাতে রাজি না হওয়ায় আসামি তাকে মারধর এবং মানসিক অত্যাচার শুরু করে।

পরবর্তীতে আসামি বাদীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করে এবং গর্ভপাত করায়। বাদীর অপারেশনের কারণে বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয় এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি ঘটলে দাম্পত্য জীবন চলাকালীন অবস্থায় আসামি তার ‘খুলনা টাইগার্স’ নামক বিপিএল খেলায় টিম পরিচালনা অর্থাৎ তার ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে যৌতুক হিসেবে টাকা দাবি করেন। বাদির ব্যাংক অ্যাকাউন্টের টাকা এবং স্বর্ণালংকার বিক্রি করে যৌতুকের টাকা দেওয়ার জন্য বাদীকে চাপ দিতে থাকে এবং বাদীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে বাদী নির্যাতন সহ্য করতে না পেরে সর্বসাকুল্যে ১৮ লাখ টাকা টাকা যৌতুক দেয়। এর মধ্যেই মামলার বাদী জানতে পারেন আসামির পূর্বের বউ এর সাথে বৈবাহিক অবস্থা বিদ্যমান আছে এবং তার ২ টি বাচ্চা আছে। আসামির মিথ্যাবাদী তার এরূপ চরম অবস্থার কারণে বাদী তার সাথে সংসার করবেন না বলে জানান এবং যৌতুক হিসেবে নেওয়া টাকা ফেরত চায় ও মোহরানা দাবি করে।

আসামি বাদীকে সংসার করার জন্য চাপ প্রয়োগ করেন ও নতুন করে আরও ১০ লাখ যৌতুক টাকা যৌতুক দাবি করে এবং সংসার না করলে বিভিন্ন সময়ে তোলা দাম্পত্য সম্পর্কের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ইন্টারনেটে ভাইরাল করবেন বলে হুমকি প্রদান করেন।

২০২৫ সালের ১ মে সর্বশেষ ঘটনার দিন বাদী আসামির গুলশানের বাসার সামনে গেলে তিনি দেখতে পান ইকবালসহ বাকি আসামিরা একসাথে গল্প করছেন। বাদী তার স্বামীর কাছে গিয়ে বিয়ের কাবিননামা ও তাহার যৌতুক বাবদ প্রদানকৃত টাকা ফেরত চাইলে তৎক্ষণাৎ বাদীকে অত্যন্ত বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে এবং সজোরে থাপ্পড় মারে এবং হুমকি দিয়ে বলে, কাবিননামা ও টাকা চাইলে তোর হাত পা ভেঙ্গে দিবো, জীবনে মেরে ফেলবো, পরপারে পাঠিয়ে দিব। এ ঘটনায় আদালতে মামলা করেন ভুক্তভোগী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে কিন্তু লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১১

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

১২

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

১৩

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

১৪

ভারতের নতুন সেনাপ্রধান কে এই ধীরাজ শেঠ?

১৫

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

১৬

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

১৭

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

১৯

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

২০
X