স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আবারও প্রিয় শিষ্যের বাড়ি যেতে চান হোয়াটমোর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ২০০৩ সালে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল মানজারুল ইসলাম রানার। টাইগারদের হয়ে নক্ষত্রের মতো আগমন ঘটেছিল বাঁহাতি এই স্পিনারের। কিন্তু ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় সেই নক্ষত্রের আলো খুব দ্রুতই নিভে যায়। অকালে ঝড়ে যাওয়া সেই প্রিয় শিষ্যকে সবসময় স্মরণে রেখেছেন তৎকালীন টাইগারদের প্রধান কোচ।

বিপিএল-২০২৪ আসরে ফরচুন বরিশালের টিম ডিরেক্টর হয়েছেন ডেভ হোয়াটমোর। পুরোনো শিষ্যদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে অজি কোচের। তাদের সঙ্গে আলাপচারিতার মধ্যে খুঁজে বেড়াচ্ছেন প্রিয় শিষ্য মানজারুল রানাকে। যিনি ২০০৭ সালের ১৬ মার্চ সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান। বাঁহাতি এই অলরাউন্ডারের স্মৃতির স্মরণে তার খুলনার বাড়িতে যেতে চান ডেভ হোয়াটমোর।

২০০৭ সালের ১৭ মার্চ ওয়ানডে বিশ্বকাপে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। ঠিক আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দুই তরুণ ক্রিকেটার মানজারুল ইসলাম রানা ও সাজ্জাদুল হাসান সেতু। বন্ধু হারানোর দুঃসহ কষ্ট ও শোক নিয়ে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল টাইগাররা। ঐতিহাসিক সেই জয় মানজারুল রানাকে উৎসর্গ করে বাংলাদেশ দল।

ফরচুন বরিশালের টিম ডিরেক্টর হোয়াটমোর ১৫ দিন বাংলাদেশে থাকবেন। নিজের হাজারো ব্যস্ততার মধ্যে খুলনায় মানজারুল রানার বাড়িতে যেতে চান সাবেক টাইগার কোচ। প্রিয় শিষ্যর স্মৃতিকে স্মরণ করতে চান হোয়াটমোর।

উল্লেখ্য, মানজারুল রানার মৃত্যুর পর কয়েকবার বাংলাদেশে আসেন ডেভ হোয়াটমোর। প্রত্যেক বার প্রিয় শিষ্যর বাড়িতে ছুটে গেছেন এই অস্ট্রেলিয়ান কোচ। মানজারুন রানার মায়ের সঙ্গে কথা বলার পাশাপাশি রানার বিভিন্ন ছবি ও পুরস্কার দেখে স্মৃতি রোমান্থন করেন ডেভ হোয়াটমোর।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে আদালত থেকে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার একযোগে পদত্যাগ

হানিট্রাপ চক্রের দুই তরুণীসহ আটক ৪

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে পরিবর্তনের আভাস

জলাবদ্ধতা নিরসনে নগরের ৮০০ নালা পরিষ্কারে নামছে চসিক

ব্যবসায়ীর কানে কামড়, বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

বিশ্লেষণ / ইরানের যে কৌশলে কেবল দক্ষিণাঞ্চলেই সীমিত যুক্তরাষ্ট্রের হামলা

মার্টিনেজের ১০ ‘নোংরা কৌশল’ নিয়ে ‘দ্য সান’-এর তালিকা প্রকাশ

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে যারা 

দেশের মানুষ এখন পুরো ‘সিস্টেমের’ পরিবর্তন চায়: এনসিপি 

১০

চাঁদ দেখা গেছে, জানা গেল কবে আখেরি চাহার সোম্বা

১১

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি টাকা অনুদান চট্টগ্রাম চেম্বারের

১২

শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগ ছাড়লেন ইউপি চেয়ারম্যান ও ৯ সদস্য

১৩

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১৪

তিন জেলায় বাবা-ছেলেসহ বজ্রপাতে ৫ জনের মৃত্যু

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৬

শক্তি বাড়াচ্ছে লঘুচাপ, ৫ দিনের আবহাওয়া নিয়ে বড় দুঃসংবাদ

১৭

প্রকৃত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

দায়ের কোপে পিতার মৃত্যু, ছেলে আটক

১৯

পিরোজপুরে দুই মিটার রিডারকে আটকে রাখলেন গ্রাহকরা

২০
X