স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০১:৩০ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির টাকায় সিঙ্গাপুরে সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ফরচুন বরিশালের কাছে হার দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছে রংপুর রাইডার্স। ব্যাটিংয়ে নেমে ২ রানে বোল্ড হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, চোখে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিসিবির টাকায় সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন সাকিব।

রোববার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় বিমানের ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন সাকিব। চোখের চিকিৎসার জন্য টাইগার অলরাউন্ডারকে সিঙ্গাপুর পাঠানোর নির্দেশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।

গতকাল সাকিবের সিঙ্গাপুর যাওয়ার তথ্য নিশ্চিত করেছিলেন বিসিবির মেডিকেল বিভাগের প্রধান ডা. দেবাশীষ চৌধুরী। তিনি বলেছেন, ‘বেশ কিছু দিন ধরেই চোখের সমস্যায় ভুগছে সাকিব। বিশেষজ্ঞ পরামর্শের জন্য বিসিবির তত্ত্বাবধানে আগামীকাল (শনিবার) সিঙ্গাপুর যাচ্ছে এই অলরাউন্ডার।’

সাকিব সিঙ্গাপুর গেলেও কবে নাগাদ ফিরবেন, সেটা জানা যায়নি। অবশ্য বিশ্বসেরা অলরাউন্ডারের দল রংপুর রাইডার্স সূত্রে জানা গেছে, ঢাকা পর্বের শেষ ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।

আগামী মঙ্গলবার সাকিবদের পরের ম্যাচে প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১০

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১১

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১২

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৩

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৪

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৫

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

১৭

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X