ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০৫:৩৩ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

তানজিদ-নাজিবুল্লাহর ব্যাটে চড়ে চট্টগ্রামের সহজ জয়

তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত
তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের ফ্রাঞ্চাইজিটি তাদের তৃতীয় ম্যাচে দুর্দান্ত ঢাকাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। স্বল্প রানের তাড়ায় তানজিদের ৪৯ ও নাজিবুল্লাহ জাদরানের ঝোড়ো ৩২ রানে ১০ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চট্টগ্রাম।

সোমবার (২২ জানুয়ারি) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ১৩৬ রান সংগ্রহ করে দুর্দান্ত ঢাকা। জয়ের জন্য স্বল্প এই রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়েই জয় তুলে ফেলে চ্যালেঞ্জার্স।

১৩৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালো হয় চট্টগ্রামের। শরীফুলের করা প্রথম ওভারেই ১৯ রান আসে যদিও ওভারটিতে ফার্নান্দোকে হারায় তারা। শরীফুলের দ্বিতীয় শিকার হয়ে মাত্র এক রানে ফেরেন উইকেটকিপার ইমরানুজ্জামান।

দুই উইকেট যাওয়ার পর দেখে শুনে খেলতে থাকেন ওপেনার তানজিদ হাসান তামিম ও শাহাদাত হোসেন। তাদের মধ্যকার ৫৩ রানের জুটি চট্টগ্রামকে জয়ের কাছে নিয়ে যায় তবে ২২ রানে কাদিরের বলে ক্যাচ দিয়ে শাহাদাত ফিরলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে থাকে ঢাকা। তবে ঢাকার এই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হতে দেয়নি তানজিদ তামিম ও আফগান ব্যাটার নাজিবুল্লাহ জাদরান।

অর্ধশতক থেকে এক রান দুরে থাকতে তামিম ফিরলেও অধিনায়ক শুভাগতকে নিয়ে বাকি কাজ সহজেই করে আসেন এই আফগান ব্যাটার।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি ঢাকা। শুরু থেকেই চট্টগ্রামের বোলারদের তোপে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করে ঢাকা। ১৫ রানের খরচায় ২টি উইকেট শিকার করেন চট্টগ্রামের আল আমিন। এ ছাড়াও বিলালও নেন দুটি উইকেট। ঢাকার পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন বিপিএলের প্রথম কনকাশন সাব লাসিথ ক্রুসপুলে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১০

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১১

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

১২

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১৩

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১৪

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১৫

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৬

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৭

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৯

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

২০
X