সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে বিপিএলের টিকিট নিয়ে কারসাজি

সিলেটে সকাল থেকেই খেলার টিকিট কিনতে ক্রিকেটপ্রেমীরা ভিড় করেন। ছবি : কালবেলা
সিলেটে সকাল থেকেই খেলার টিকিট কিনতে ক্রিকেটপ্রেমীরা ভিড় করেন। ছবি : কালবেলা

সিলেট পর্বে বিপিএলের টিকিট নিয়ে কারসাজি শুরু হয়েছে টিকিট কাউন্টারে। সময়ের আগেই টিকিট শেষ হয়ে যাওয়াসহ নির্ধারিত মূল্যে টিকিট বিক্রি না করে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে।

ক্রিকেটপ্রেমীদের অভিযোগ, ২০০ টাকার টিকিট কিংবা ৪০০ টাকার টিকিট সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্রি হওয়ার কথা। কিন্তু কাউন্টারে গিয়ে দেখা যায়, দুপুরের আগেই টিকিট শেষ। এমন পরিস্থিতিতে সিলেটের ক্রীড়ামোদীরা সিলেট পর্বের বিপিএল খেলা দেখতে পারবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, সিলেট নগরের রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে সকাল থেকে টিকিট বিক্রির বুথে ভিড় করেন ২৬ তারিখের ম্যাচের টিকিট কিনতে আসা দর্শকরা।

সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরুর দুই ঘণ্টার মধ্যে ২০০ টাকা দামের টিকিট শেষ হয়েছে মর্মে কাউন্টার থেকে জানানো হলে ক্ষোভ ঝাড়তে থাকেন লাইনে দাঁড়িয়ে থাকা ক্রিকেটপ্রেমীরা। এরপর ৪০০ টাকা দামের টিকিট বিক্রি শুরু হলে তা দুপুরের পরেই শেষ হয়ে যায়। এতে ক্ষোভ প্রকাশ করেন টিকেট কিনতে আসা অনেকেই।

গোলাপগঞ্জ থেকে টিকিট কিনতে আসা জাহিদ হোসেন কালবেলাকে বলেন, সকাল ৮টা থেকে লাইন দাঁড়িয়ে ৫শ টাকার একটা নোট দিয়েছিলাম টিকিট কেনার জন্য। কিন্তু তারা আমাকে চারশ টাকার টিকিট দিয়ে একশ টাকা ফেরত দেয়নি।

রিকাবীবাজার থেকে টিকেট কিনতে আসা মামুন হোসেন কালবেলাকে বলেন, সকাল ৯টা থেকে টিকিটের লাইনে দাঁড়িয়ে ছিলাম কিন্তু দুপুর ১টার সময় টিকিট কাউন্টার থেকে বলে শুধু ১ হাজার টাকার টিকিট আছে। সিলেটের খেলা দেখার জন্য বাধ্য হয়ে ১ হাজার টাকা দিয়ে টিকিট কিনেছি। বিসিবি যাদের কাছে টিকিট বিক্রি করার জন্য দিয়েছে তারা দালালদের মাধ্যমে কম দামে টিকিটগুলো বিক্রি করছে। আমরা বিসিবির কাছে দাবি জানাই সঠিক মানুষ দিয়ে টিকিট বিক্রি করার। যাতে মানুষ ভোগান্তিতে না পড়ে।

এদিকে স্টেডিয়ামের গ্রিন হিল এরিয়া ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। যা বিপিএলে সর্বনিম্ন টিকিট মূল্য। এছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা, ক্লাব হাউস ৮০০ টাকা ও গ্রান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ইনচার্জ ফরহাদ কোরেশি কালবেলাকে বলেন, টিকিট বিক্রি হচ্ছে সুন্দরভাবে। কিন্তু যে কয়েকটি টিকিট নিয়ে অভিযোগ উঠেছে তাদের কেউ এখনো আমাদের কাছে অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

১০

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

১১

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

১২

সড়কে প্রাণ গেল ২ তরুণের

১৩

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১৬

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১৭

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১৮

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৯

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

২০
X