ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সামনে ৩৩২ রানের বিশাল টার্গেট আফগানদের

টাইগারদের প্রথম সাফল্য এনে দেন সাকিব। ছবি : সংগৃহীত
টাইগারদের প্রথম সাফল্য এনে দেন সাকিব। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের সামনে ৩৩২ রানের বিশাল টার্গেট দিয়েছে সফরকারী আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের দারুণ সেঞ্চুরিতে ৯ উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ৩৩১ রান।

জিততে হলে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। কারণ এত রান তাড়া করে জেতার রেকর্ড নেই টাইগারদের। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেবার লক্ষ্য ছিল ৩২২ রান।

শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। দারুন শুরু এনে দেন আফগানদের দুই ওপেনার। বাংলাদেশি বোলাররা পাত্তাই পাচ্ছিল না আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের কাছে। সাবলিল ঢঙে সেঞ্চুরি তুলে নেন গুরবাজ ও ইব্রাহিম। ওয়ানডেতে আফগানদের যেকোনো উইকেটে সেরা জুটি এটি, ২৫৬। আগেরটি ছিল ২১৮ রান, স্কটল্যান্ডের বিরুদ্ধে।

ক্যারিয়ার সেরা ১৪৫ রানে আউট হন গুরবাজ, ইব্রাহিম করেন বরাবর ১০০। গুরবাজের আউট হওয়ার পর বড় শটের চেষ্টায় একের পর এক উইকেট হারায় আফগানরা। ৫০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। ফলে রানের গতি অনেকটাই কমে আসে। বাংলাদেশের বোলাররাও লড়াই করেন টার্গেট নাগালের মধ্যে রাখতে।

উদ্বোধনী জুটিতে ৩৬ ওভারে আসে ২৫৬ রান। শেষ ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে দলটি যোগ করতে পারে ৭৫ রান।

বাংলাদেশের হয়ে সাকিব শুরুতে খরুচে থাকলেও পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে দলের সেরা বোলার তিনিই। ২ উইকেট নেন তিনি ৫০ রানে। এছাড়াও দুটি করে উইকেট পান মুস্তাফিজ, হাসান ও মেহেদী।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৫০ ওভারে ৩৩১/৯ (গুরবাজ ১৪৫, ইব্রাহিম ১০০ সাকিব ৫০/২)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের বৈধ লক্ষ্যবস্তু : আরাগচি

এইচপি ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল

কন্যা সন্তানের বাবা-মা হলেন শাকিব-বুবলী

বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

ঢাকা দক্ষিণের ৬০ শতাংশ বাড়িতে মিলেছে ডেঙ্গুর লার্ভা : ডিএসসিসি প্রশাসক

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক বিজয় নিয়ে জমিয়ত সভাপতির প্রতিক্রিয়া

ব্যালট সংকটের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা নির্বাচন কমিশনারের

গুঞ্জনই সত্যি, মা হওয়ার তথ্য জানালেন বুবলী

মাদক ব্যবসার অভিযোগে নবীনগরে সালিশে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বিজেপি থেকে পদত্যাগ করলেন তামিলনাড়ুর সিংহাম খ্যাত আন্নামালাই

১০

টাকা না পাওয়ায় ব্রাদার্সের ক্রিকেটারদের ম্যাচ বর্জন

১১

নতুন এনআইডি কার্ড ডাউনলোড করুন সহজেই

১২

পন্তের নেতৃত্ব হারানো নিয়ে মুখ খুললেন কোচ গম্ভীর 

১৩

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে বৌ-শাশুড়ির মৃত্যু

১৪

ঝিনাইদহের পুলিশ সুপারকে প্রত্যাহার

১৫

প্রাইভেট পড়ানোর অজুহাতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, স্কুলশিক্ষক গ্রেপ্তার

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ট্রাক্টর, চালকের মৃত্যু

১৭

১৪৪ ধারা ভঙ্গ করে হামলা ও ভাঙচুর

১৮

আজম খানের মৃত্যুবার্ষিকী আজ, শিল্পীর স্মরণে বিশেষ আয়োজন

১৯

টকশোতে যুক্তিতর্কে না পারলে বলে রাশেদ খাঁন ‘নব্য বিএনপি’

২০
X