স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৩ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা

পাথুম নিশাঙ্কা। ছবি : সংগৃহীত
পাথুম নিশাঙ্কা। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব গড়লেন পাথুম নিশাঙ্কা। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বের দশম খেলোয়াড় হিসেবে বিরল এই কীর্তি গড়লেন লঙ্কান ওপেনার। একই সঙ্গে ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়ার ১৮৯ রানের ইনিংসকে।

পাল্লেকেরে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘মাতারা হ্যারিকেন’ নামে পরিচিত জয়সুরিয়াকে পেছনে ফেলেন নিশাঙ্কা। আফগান বোলারদের বেড়ধক পিটিয়ে ১৩৯ বলে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলেন এই ডানহাতি ওপেনার। স্বদেশি কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার মুহূর্তে ভিআইপি গ্যালারিতেই উপস্থিত ছিলেন জয়সুরিয়া। হাততালি দিয়ে অভিনন্দন জানান উত্তরসূরিকে।

ওয়ানডেতে এতদিন ডাবল সেঞ্চুরির সংখ্যা ছিল ১১টি। যা মোট ৯ জন ব্যাটার করেছিলেন। ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ওয়ানডেতে সর্বোচ্চ ৩টি ডাবল সেঞ্চুরির রেকর্ড আরেক ভারতীয় ওপেনার রোহিত শর্মার। রোহিত ও শচীন ছাড়াও ডাবল সেঞ্চুরি করেছেন শুভমান গিল, ঈশান কিষান, বীরেন্দর শেবাগ, মার্টিন গাপটিল, ক্রিস গেইল, ফখর জামান ও গ্লেন ম্যাক্সওয়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১০

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১১

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১২

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৩

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৪

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৫

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১৬

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৭

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৮

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৯

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

২০
X