স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাকি তিন টেস্টও নেই কোহলি

বিরাট কোহলি। ছবি: সংগৃহীত
বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

ইংল্যান্ড সিরিজের প্রথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন বিরাট কোহলি। ভারতীয় সুপারস্টারের বদলে সুযোগ পেয়েছিলেন ডানহাতি ব্যাটার রজত পাতিদার। এবার ইংলিশদের বিপক্ষে বাকি তিন টেস্টে থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন কিং কোহলি। এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’।

দেশেরে মাটিতে প্রথমবার কোনও টেস্ট সিরিজ়ে খেলবেন না কোহলি। হায়দরাবাদ টেস্টের আগে তিনি জানিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচ খেলবেন না। অবশ্য দলে না থাকার সিদ্ধান্ত নিতে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আলোচনা করেছিলেন ডানহাতি ব্যাটার।

ইংল্যান্ড সিরিজ থেকে কোহলির নাম প্রত্যাহারের কারণও জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। তারা জানিয়েছেন, ব্যক্তিগত কারণে ইংলিশদের বিপক্ষে বাকি ৩ টেস্ট খেলতে পারবেন না ভারতীয় সুপারস্টার। তাছাড়া বেশকিছু দিন ধরে জল্পনা চলছে স্ত্রী আনুশকা শর্মা সন্তানসম্ভবা হওয়ায় তার পাশে থাকতে চান কোহলি। আর এ কারণেই পুরো টেস্ট সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নেন তিনি।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছিলেন, ‘অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করেছেন কোহলি। এরপর প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও না থাকা নিয়ে আলোচনা করেন তিনি। তাছাড়া দল থেকে ছুটি পাওয়া পর নির্বাচকদের ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছেন কোহলি। হঠাৎ করেই একটা সমস্যা তৈরি হয়েছে। সেখানে ওর (কোহলি) উপস্থিত থাকাটা বাধ্যতামূলক। সে কারণে বাধ্য হয়েই দুটো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে হয়েছে কোহলিকে।’

হায়দরাবাদ টেস্টে ভারতকে ২৮ রানে ইংল্যান্ড এবং বিশাখাপত্তনামে ইংলিশদের ১০৮ রানে হারিয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। পাঁচ ম্যাচ সিরিজে ১-১ সমতা রয়েছে দুদল। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টেস্টে মাঠে নামবে ভারত-ইংল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১০

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১১

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৩

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৪

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৫

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৬

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

১৭

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

১৮

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

১৯

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

২০
X