স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

অ্যাশেজে ইংলিশদের টিকিয়ে রাখল ব্রুক-ওকস

অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে অ্যাশেজে টিকে থাকল ইংল্যান্ড। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে অ্যাশেজে টিকে থাকল ইংল্যান্ড। ছবি : সংগৃহীত

প্রথম দুই টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারে অ্যাশেজ সিরিজ খোয়ানোর শঙ্কায় ছিল ইংল্যান্ড। হেডিংলিতে তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বেন স্টোকসের দল। একদিন হাতে রেখেই দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে টিকে থাকল স্বাগতিকরা।

গতকাল রোববার (৯ জুলাই) হেডিংলিতে চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে ইংলিশদের জয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৫১ রান। সফরকারীদের ৩ উইকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজে ২-১ এ ব্যবধান কমিয়েছে স্বাগতিকরা।

২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৫ ওভারে উইকেটে না হারিয়ে ২৭ রান তুলেছিল ইংল্যান্ড। চতুর্থ দিনে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। দিনের শুরুতেই ওপেনিং জুটি ভাঙেন অজি গতি তারকা স্টার্ক। ৩১ বলে ২৩ রান করা ডাকেটকে ফেরান তিনি। ওয়ান ডাউনে ব্যাটিংয়ে আসা মঈন আলিকেও মাত্র ৫ রানে বোল্ড করেন অজি তারকা। আরেক ওপেনার জ্যাক ক্রলি ব্যক্তিগত ৪৪ রানে মার্শের শিকার হয়ে ফিরে যান।

জো রুট ও হ্যারি ব্রুকের চতুর্থ উইকেট জুটি ইংলিশদের ভরসা দিয়েছিল। কিন্তু রুট মাত্র ২১ রানে আউট হন। প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করা বেন স্টোকস এদিন সুবিধা করতে পারেনি। ইংলিশ দলপতি ১৩ এবং উইকেটকিপার জনি বেয়ারস্টো মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন।

জনি বেয়ারস্টো যখন আউট হন তখনও ইংলিশদের জয়ের জন্য ৮০ রান ছিল। কিন্তু ক্রিস ওকস ও হ্যারি ব্রুকেরর ৫৯ রানের দুর্দান্ত জুটি স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দেয়। তবে ব্রুকের (৭৫) বিদায়ে ফের শঙ্কা জেগেছিল ইংল্যান্ড শিবিরে। কিন্তু মার্ক উডকে নিয়ে অবিচ্ছিন্ন ২৪ রানের জুটিতে বাকি রান তুলে নেন ক্রিস ওকস। ৪৭ বলে ৩২ রানে ক্রিস ওকস ও মাত্র ৮ বলে ১৬ রানে টর্নেডো ইনিংসে খেলে অপরাজিত থাকেন মার্ক উড। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক ৭৮ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের গ্রেপ্তার দাবি জাতীয়তাবাদী সমমনা জোটের

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

চুরি করতে গিয়ে নারীকে হত্যা, গ্রেপ্তার ২

ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে মেসির ঝড়

‘বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা ও প্রবাসীদের ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার’

১০

দেশে অস্থিরতা, লন্ডনে ফুরফুরে ‘কিং’ শাহরুখ

১১

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

১২

জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী অবস্থান থেকে বিচার বিভাগ সরে আসতে পারেনি: আইনমন্ত্রী 

১৩

জাতীয় নীতিমালা বাস্তবায়নের দাবি অ্যাম্বুলেন্স মালিক সমিতির

১৪

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

১৫

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

১৬

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

১৭

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

১৯

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

২০
X