স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কারা হচ্ছেন টাইগারদের ব্যাটিং-বোলিং কোচ!

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পুরোনো ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পুরোনো ছবি

ভারত বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের কোচিং প্যানেল পুনর্গঠনের প্রক্রিয়ায় নামে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি)। এর অংশ হিসেবে ৪টি পদের জন্য আন্তর্জাতিক বিজ্ঞপ্তি দেয় দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। জাতীয় দলের এই চাকরির জন্য আবেদন করেন দেশ-বিদেশের অনেক কোচ।

এদের মধ্যে থেকে বাছাইকৃতদের ইন্টারভিউ নেয় কোচ নিয়োগ কমিটি। ব্যাটিং কোচের জন্য স্টুয়ার্ট ল, থিলান সামারাভিরা ও ডেভিড হেম্পের নাম সুপারিশ করা হয়। আর মাহাবুব আলী জাকি, করি কলিমোর ও আন্দ্রে অ্যাডামসের নাম সুপারিশ করা হয় পেস বোলিং কোচ হিসেবে।

পরে গত ১২ ফেব্রুয়ারি এই সংক্ষিপ্ত তালিকা থেকে একজন করে কোচ চূড়ান্ত করতে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে দায়িত্ব দেয় বিসিবি পরিচালনা পর্ষদ।

সেখান থেকে ব্যাটিং কোচ হিসেবে ডেভিভ হেম্পকে বেছে নেওয়া হয়। বিসিবির এক কর্মকর্তা জানান স্টুয়ার্ট ল ও সামারাভিরার চেয়ে কম সুযোগ-সুবিধায় কাজ করতে রাজি হয়েছেন হেম্প। তিনি জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পুলে আছেন। গত বছর ডিসেম্বরে জাতীয় দলের ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ হিসেবে নিউজিল্যান্ড সফরে যান তিনি।

কাজ করেছেন হাইপারফরম্যান্স ইউনিট-এইচপিতেও। সেই হিসেবে ক্রিকেটারদের কাছে বেশ পরিচিত হেম্প। বারমুডার হয়ে ২২টি ওয়ানডেতে এক সেঞ্চুরিতে ৬৪১ রান করেছেন তিনি। ব্যাটিংয়ে তার গড় প্রায় ৩৪। দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রান ২০। শান্ত-লিটনদের ব্যাটিং টেকনিক ঠিক করার দায়িত্ব পাচ্ছেন তিনি।

জাতীয় দলের জন্য এইচপির পেস বোলিং কোচ কলিমোর ও জাকির চেয়ে নিউজিল্যান্ডের অ্যাডামসকে বেশি মনে ধরেছে বিসিবির বিশেষ কমিটির। তাই তো তাসকিন-শরীফুদের সাবেক কিউই এ পেসারের হাতে তুলে দিচ্ছে বিসিবি। ২০১৫ সালে খেলা ছেড়ে কোচিং পেশায় মনোনিবেশ করেন তিনি।

অস্ট্রেলিয়া ঘরোয়া ক্রিকেটের দল নিউ সাউথ ওয়েলসের কোচ হিসেবে তার কোচিং ক্যারিয়ার শুরু। দক্ষিণ আফ্রিকা সফরে নিউজিল্যান্ড নারী দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। পেস বোলিং কোচ হিসেবে কিছু দিন দায়িত্ব পালন করেন কিউইদের জাতীয় দলেও।

৪২ ওয়ানডেতে ৫৩ উইকেট শিকার করেন অ্যাডামস। এ ছাড়া এক টেস্ট ও ৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ১৭৩ প্রথম শ্রেণির ম্যাচে ৪ হাজার ৫৪০ রানের পাশাপাশি শিকার করেন ৬৯২ উইকেট। ১৬৫ লিস্ট এ ম্যাচে ১ হাজার ৫০৪ রান ও ২০৯টি উইকেট নেন তিনি। ইংলিশ কাউন্টিতে নটিংহ্যাম্পশায়ার, হ্যাম্পশায়ার ও এসেক্সে খেলেছেন নিউজিল্যান্ডের এই কোচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

১০

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১১

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১২

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১৩

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১৪

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৫

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৬

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৭

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৮

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৯

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

২০
X