স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৪ এএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন হলে বিএমডব্লিউ

খেলোয়াড়দের পুরস্কার দেওয়ার ঘোষণা দেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জগন মোহন রাও। ছবি : সংগৃহীত
খেলোয়াড়দের পুরস্কার দেওয়ার ঘোষণা দেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জগন মোহন রাও। ছবি : সংগৃহীত

গত বছর ভারত বিশ্বকাপে সাকিব-মিরাজরা চ্যাম্পিয়ন হতে পারলে টাইগারদের প্রত্যেককে বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিল এক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। এবার তাদের দেখানো পথে হাঁটল ভারতের রঞ্জি ট্রফির দল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্লেট গ্রুপ ফাইনালে মেঘালয়কে ৫ উইকেটে হারিয়ে রঞ্জি ট্রফির আগামী মৌসুমে এলিট গ্রুপে উন্নীত হয়েছে হায়দরাবাদ। দল শীর্ষস্তরে ওঠায় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন খুবই খুশি। জয়ের পর দলের জন্য ১০ লাখ রুপি এবং সেরা পারফর্মারের জন্য ৫০ হাজার রুপি আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়।

তবে ভারতের রাজ্য ক্রিকেট দলের এ সংস্থার সভাপতি জগন মোহন রাওয়ের মন্তব্য সবার নজর কেড়েছে। তিনি বলেছেন, আগামী ৩ বছরের মধ্যে হায়দরাবাদ রঞ্জি ট্রফি জিততে পারলে দলের প্রত্যেক খেলোয়াড়কে বিএমডব্লিউ এবং দলকে এক কোটি রুপি দেওয়া হবে।

এর আগে ১৯৩৭-৩৮ এবং ১৯৮৬-৮৭ মৌসুমে রঞ্জি ট্রফির শিরোপা জিতেছে হায়দরাবাদ। কিন্তু গত মৌসুমে এলিট গ্রুপ থেকে পয়েন্ট তালিকায় সবার তলানিতে থাকায় প্লেট পর্বে নেমে যায় রাজ্য দলটি। সেবার ৭ ম্যাচে তারা জয় পেয়েছিল মাত্র একটি।

এর আগে আফ্রিকান নেশনস কাপে নাইজেরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আইভরিকোস্ট। এতে দলটির প্রত্যেক খেলোয়াড়কে পাঁচ কোটি সিএফএ ফ্রাঁ বোনাস দেয় আইভরিকোস্টের সরকার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯১ লাখ টাকার সমান।

শুধু নগদ অর্থই নয় সব খেলোয়াড়কে একই মূল্যের ভিলা বা বাড়ি উপহারও দেওয়া হয়েছে। রানার্সআপ নাইজেরিয়ার খেলোয়াড়রাও দেশটির সরকারের পক্ষ থেকে জমি ও ফ্ল্যাট উপহার পেয়েছেন।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X