কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

খেলার মাঠে ক্রিকেটারের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খেলার মাঠে আকস্মাৎ মৃত্যু নতুন কোনো ঘটনা নয়। ক্রিকেট হোক কিংবা ফুটবল সব ক্ষেত্রেই অকাল মৃত্যুর ঘটনার একাধিক উদাহরণ রয়েছে। খেলতে নামার আগ মুহূর্তে, খেলা চলাকালীন অথবা খেলা শেষের পর আকস্মাৎ মৃত্যুর ঘটনার সাক্ষী থেকেছে ক্রীড়াপ্রেমীরা। ম্যাচের শেষে হার্ট অ্যাটাকে মারা গেলেন কর্ণাটকের হয়ে খেলা ওয়াইসি হোইসালা।

এমনই এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে ভারতের সমর্থকরা। ম্যাচ শেষ হওয়ার পর পরই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ভারতীয় ঘরোয়া ক্রিকেটে কর্ণাটকের হয়ে খেলতেন ওয়াইসি হোইসালা। তিনি তার রাজ্যের হয়ে একটি ম্যাচ খেলা শেষ করার পরই হৃদরোগে আক্রান্ত হন। আর এই আকস্মাৎ হার্ট অ্যাটাকের কারণেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওয়াইসি হোইসালা।

বেঙ্গালুরুতে এক টুর্নামেন্ট চলাকালীন ঘটনাটি ঘটেছে। এইজিস সাউথ জোন টুর্নামেন্টের ম্যাচের শেষে মারা যান হোইসালা। ম্যাচের শেষে যখন দুই দলের ক্রিকেটাররা সাজঘরে ফিরে যাওয়ার তোড়জোড় করছিলেন; ঠিক সেই সময় মাঠেই হার্ট অ্যাটাকের শিকার হন হোইসালা।

হঠাৎ করেই মাঠে জ্ঞান হারান ওয়াইসি হোইসালা। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে ছুটে আসেন সবাই। তাকে সেখানেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বেঙ্গালুরুর বাউরিং হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার বেঙ্গালুরুতে কর্ণাটকের হয়ে খেলতে নেমেছিলেন। কর্ণাটকের আরএসআই মাঠে তাদের প্রতিপক্ষ ছিল তামিলনাড়ু।

অনূর্ধ্ব-২৫ পর্যায়ে কর্ণাটকের হয়ে খেলেছেন হোইসালা। কর্ণাটক প্রিমিয়ার লিগের নিয়মিত মুখ ছিলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, গর্ভবতীসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১০

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১১

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১২

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৩

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৪

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৫

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৬

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৭

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৮

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৯

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

২০
X