স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১০:৫৭ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১১:৪০ এএম
অনলাইন সংস্করণ

মোবাইলে যেভাবে দেখবেন টাইগারদের সিরিজ বাঁচানোর মিশন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৩ রানে হেরে যায় বাংলাদেশ। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে পিছিয়ে শান্ত-লিটনরা। টাইগারদের সামনে সিরিজ বাঁচানোর শেষ সুযোগ। তাই তো ভালো খেলার পাশাপাশি ভাগ্যের সহায়তাও কামনা করতে হচ্ছে বাংলাদেশ দলকে।

কারণ রাতের শিশির। এ জন্য টসটা বেশ গুরুত্বপূর্ণ। ম্যাচের আগের দিন মঙ্গলবার ছিল না আনুষ্ঠানিক অনুশীলন। টিম হোটেলে কেটেছে দুদলের সময়। এমনকি আনুষ্ঠানিক ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেননি কেউ।

তবে জানা যায়, রিকভারি সেশন করেন টাইগাররা। জিমে ঘাস ঝরান লিটন দাস ও তাওহীদ হৃদয়। কয়েক দফা হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বসেন ক্রিকেটাররা। আবার কয়েকজনের সঙ্গে হয় ওয়ান টু ওয়ান সেশন।

শান্ত, লিটন আর সৌম্য নিয়ে লম্বা সময় আলোচনা করেছে হেড কোচ। জানা যায় সেই আলোচনায় ব্যাটিং কোচ ডেভিড হেম্প থাকলেও ছিলেন না সহকারী কোচ নিক পোথাস ও বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। সিলেট ঘুরতে বের হয়েছিলেন দুজন।

সম্ভাবনা রয়েছে স্বাগতিকদের একাদশে পরিবর্তন আসার। প্রথম ম্যাচে নিজের ছায়া হয়ে থাকা রিশাদ আহমেদের বদলে একাদশে সুযোগ পেতে পারেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে টসের আগে হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত প্রত্যাবর্তন ও জাকের আলী অনিকের সাহসী ব্যাটিংয়ের পরও তীরে এসে তরী ডুবায় বাংলাদেশ দল। দল হারলেও দুজনের দুর্দান্ত ব্যাটিং মন ভরিয়েছে সমর্থকদের। তাই তো বুধবারের ম্যাচকে ঘিরে আগ্রহী সিলেটের দর্শকরা। সমর্থকদের চাওয়া রিয়াদ-জাকেরের মতো জ্বলে উঠুক শান্ত-লিটন-হৃদয়ের ব্যাটও।

এ পর্যন্ত ১৫৯ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ দল। এর মধ্যে ৫৯ জয়ের বিপরতীতে হেরেছে ৯৬টিতে। আর ফলাফল হয়নি ৪টি ম্যাচের। দুদলের পরিসংখ্যানে এগিয়ে শ্রীলঙ্কা। এ পর্যন্ত দুদলের ১৪ দেখায় টাইগারদের ৪ জয়ের বিপরীতে লঙ্কানদের জয় ১০টিতে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ সরাসরি সম্প্রচার করেছে টি স্পোর্টস ও গাজী টিভি। এ ছাড়া র্যাবিটহোল ও টি স্পোর্টস অ্যাপ দিয়ে টাইগারদের ম্যাচ দেখতে পাবেন মোবাইলে। অন্যদিকে ফ্যানকোড অ্যাপ দিয়ে দেখা যাবে ভারতে।

শ্রীলঙ্কায় দেখা যাবে সিয়াথা টিভিতে। এ ছাড়া দেশটির অনলাইনভিক্তিক টিভি ডায়ালগ টিভিতে দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কষ্ট করে জেতা আমাদের ডিএনএর অংশ: স্কালোনি

অস্ট্রেলিয়ায় ক্যানসার কাউন্সিলের তহবিল সংগ্রহে ‘গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বা’ অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

পানিতে ডুবে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

জাককানইবিতে আন্তর্জাতিক নাট্যোৎসবে সম্মানিত হচ্ছেন আবুল হায়াত

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: স্পিকার

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর 

১০

কালো আর্মব্যান্ড পরে খেলল আর্জেন্টিনা, কিন্তু কেন?

১১

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দেবেন গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীরা

১২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত

১৩

ফেরিকাণ্ডে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

১৪

যুক্তরাষ্ট্রের ইরানবিদ্বেষী সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১৫

ধানমন্ডি ও গুলশান লেক নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

১৬

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

১৭

সাত কলেজের পরীক্ষার ফলাফলে অনিয়ম ও অসংগতির অভিযোগ

১৮

ত্রাণসহ বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের

১৯

সেমিফাইনালে গেলেই ফাইনাল খেলে আর্জেন্টিনা

২০
X