ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৩:৩৩ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টে কারও নাম নেই : পাপন

নাজমুল হাসান পাপন । ছবি : সংগৃহীত
নাজমুল হাসান পাপন । ছবি : সংগৃহীত

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত রিপোর্টে ব্যক্তিগতভাবে কাউকে দোষী করা হয়নি। ৩ পাতার পুরো প্রতিবেদনের কোথাও কারোর নাম নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ শনিবার (৯ মার্চ) মিরপুরে বিসিবির দশম বোর্ড মিটিং শেষের সাংবাদিকদের এক প্রশ্নে এমনটাই বলেন তিনি। নিজের পকেটে থাকা রিপোর্টটি বের করে পাপন জানান, এখানে কারোর নাম নেই। এমনকি বোর্ড পরিচালকদের রিপোর্টটি দেওয়া হবে বলেও জানান তিনি।

বোর্ড সভা শেষে তিনি বলেছেন, ‘আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই। আজ আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিচ্ছু নেই। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।’

তবে প্রতিবেদনে বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। যা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘অলরেডি কাজ হচ্ছে। আপনাদের তো বোঝার কথা। অনেক পরিবর্তিন দেখার কথা এতদিন। আজ আমি বলেছি আজ সবাইকে রিপোর্টটা দিয়ে দিতে। আর যে দুজনের নাম এসেছিল, আজ আমি তাদের পড়ে শুনিয়েছি প্রতিটি লাইন। যেসব নিয়ে আলাপ হচ্ছে সেসব কথা আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সে সবের মধ্যে নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১০

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১১

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১২

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৩

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৪

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১৫

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৬

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৮

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৯

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

২০
X