স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ০৭:২৩ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

তিন উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেটে প্রথম ওয়ানডেতে লঙ্কানদের মোটামুটি নাগালের মধ্যেই রেখেছিল বাংলাদেশের বোলাররা। বাকি কাজটুকু করার দায়িত্ব থাকে ব্যাটারদের ওপর। তবে সেই কাজে আপাতত ব্যর্থ ব্যাটাররা। লঙ্কান পেসারদের বোলিং তোপে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে নাজমুল হোসেন শান্তর দল।

বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের দেয়া ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। তবে ২৩ রানে তিন উইকেট হারিয়ে আবারও চাপে পড়েছে স্বাগতিকরা।

ইনিংসের প্রথম বলেই লিটন দাস বিদায় নেন। দিলশান মাদুশাঙ্কার করা প্রথম বলেই বোল্ড হন লিটন। যার ফলে রানের খাতা খোলার আগেই নেই বাংলাদেশের এক উইকেট।

লিটনের পর বেশিক্ষণ টেকেননি আরেক ওপেনার সৌম্যও। মাদুশঙ্কার শর্ট লেংথের বলে পুল করতে গিয়েছিলেন সৌম্য, টপ-এজে মিডউইকেটে ক্যাচ তুলে ফিরেছেন তিনি। ১৪ রানের মধ্যে দুই ওপেনারকেই হারায় বাংলাদেশ।

এরপর হৃদয় ও অধিনায়ক শান্ত মিলে জুটি গড়ার চেষ্টা চালালেও ভুল শট খেলে প্রমোদ মাদুশানের বলে বোল্ড হন তিনি।

প্রতিবেদন লেখাকালীন সময়ে বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেটে ৩৬ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২৫৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে জানিথ লিয়ানাগে সর্বোচ্চ ৬৭ রান করেন। এছাড়া ৫৯ রান করেন দলপতি কুশাল মেন্ডিস।

বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ৩টি করে উইকেট শিকার করেন। বাকি উইকেটটি যায় মেহেদী মিরাজের দখলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X