ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

পানির দাম আড়াইগুণ, ইফতার নিয়ে অসন্তোষ

পুরোনো ছবি
পুরোনো ছবি

হাতে কয়েক প্যাকেট খাবার নিয়ে সিটে বসে আছেন একজন দর্শক। দাম জিজ্ঞেস করতেই তার উত্তর, ‘বলতেছেন দাম কেমন! একটা করে পেঁয়াজু, জিলাপি, বেগুনি, আলুর চপ ও কিছু ছোলাবুট ভাজা—দাম ১০০টাকা।’ শুধু তাই নয়, গ্যালারিতে দুই লিটার পানির বোতল বিক্রি হচ্ছে কোম্পানির দেওয়া নির্ধারিত মূল্যের চেয়ে আড়াইগুণ বেশি দামে! রোজা রেখে মাঠে আসা দর্শকদের নতুন বিড়ম্বনার নাম মাঠের খাবারের ব্যবস্থাপনা। দর্শকদের এক প্রকার বাধ্য করেই চলছে খাবার ব্যবসা।

প্রথম ওয়ানডের তুলনায় গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ২২ হাজার দর্শকধারন ক্ষমতার গ্যালারি। রোজার দিন হওয়ার পরও আনুমানিক ৫-৭ হাজারের মতো দর্শক উপস্থিতি দেখা গেছে। কিন্তু তাদের জন্য গ্যালারিতে থাকা ইফতারের ব্যবস্থা আবারও প্রশ্ন তোলার মতো।

খাবারের মূল্য তালিকা থেকে দেখা গেছে, ফ্রাইড চিকেন ও ফ্রাইড রাইস প্রতি প্যাকেট ২০০ টাকা। ফ্রাইড চিকেন আলাদা ১২০ টাকা, বিফ তেহারি ১৮০ টাকা, চিকেন বার্গার ১৬০, চিকেন স্যানডুইচ ১৪০ টাকা, এগ রাইচ ১২০ টাকা। অবশ্য এ খাবারের প্যাকেটগুলো পরিমাণে কম ও দামে ডাবল বলে অভিযোগ করেছেন অনেকে। অনেকে বলছেন, রোজা রেখে এ ধরনের খাবার খাওয়ার উপযোগী না। আবার অনেকে বলছেন, খাবারের এমন অব্যববস্থাপনার কারণেই নাকি রোজার দিনে মাঠে আসতে আগ্রহী হন না তারা। কেননা রোজা রেখে স্টেডিয়ামে এসে ইফতার করতে গিয়ে বিড়ম্বনা পোহাতে হয় তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

১০

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

১১

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

১২

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

১৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১৪

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১৫

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১৬

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৭

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৮

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৯

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X