ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ১২:৩৯ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

সেঞ্চুরি না পাওয়াতে আক্ষেপ, যা বললেন হৃদয়

তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত
তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত

শেষ ওভারের ৫ বল খেলার সুযোগ পেয়েছিল তাওহীদ হৃদয়। ৯৮ বলে ৮৩ রান নিয়ে তখন ব্যাটিংয়ে তিনি। লাহিরু কুমারার করা দ্বিতীয় বলে সিঙ্গেল নেন তিনি। পরের বলে আবারও তাসকিন আহমেদ সিঙ্গেল নিলে স্ট্রাইক পেয়ে যান হৃদয়। পরের বলটি স্কুপ করতে গিয়ে ব্যাটে লাগাতে ব্যর্থ হন। শেষ দুই বলে দুই ছক্কায় ৯৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

স্কুপটা ঠিকঠাক হলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও পেয়ে যেতে পারতেন তিনি। এমন কাছে গিয়েও সেঞ্চুরি না পাওয়ার কোনো আক্ষেপ আছে কী! এমন প্রশ্নে হৃদয়ের উত্তর, আমার কোনো আক্ষেপ নেই।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা তরুণ এই ব্যাটার সেঞ্চুরি না পাওয়ার প্রসঙ্গে বলেন, ‘দেখেন, আমার কোনো আক্ষেপ নেই। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বলতে পারেন, ৯৬ আর একটা বল থাকলে হয়তোবা অনেকে অনেক কিছু বলতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যে, আমি তো প্রথম বলে আউট হয়ে যেতে পারতাম। সর্বশেষ ম্যাচে রান করতে পারিনি, টি-টোয়েন্টিতেও দ্রুত আউট হয়ে গিয়েছি। আমার সব সময় পরিকল্পনা থাকে একটা শুরু যখন পেয়েছি, যতটুকু পারব দিনটাতে যেন ক্যারি করতে পারি।’

৭৪ বলে প্রথম ফিফটির দেখা পান হৃদয়। পরের ৩২ বলে করেন ৪৬ রান। ব্যাটিংয়ে পরিকল্পনা কি ছিল, সেটা জানাতে গিয়ে তিনি বলেন, যেটা বললেন যে স্লো ছিল! আপনার এটাও বুঝতে হবে, পরিস্থিতিটা কি ছিল আজকে। আমার ব্যাক টু ব্যাক একটু পর পর উইকেট পড়তেছিল। ওই সময় আমার মাথায় যতটুকু কাজ করেছিল, আমি চেষ্টা করেছিলাম শেষ করব ওই জায়গা থেকে।

আরও ব্যাটসম্যান যদি থাকত, তাহলে হয়তোবা খেলার দৃশ্যটা ভিন্ন হতো। আমি প্রথম থেকে যখন দেখতেছিলাম আমাদের একটু পর পর উইকেট হারাচ্ছি, তখন আমার লক্ষ্য ছিল আমি খেলাটুকু শেষ করব। যেহেতু আমি সেট ব্যাটসম্যান, আমি যদি খেলাটুকু শেষ করি তাহলে হয়তোবা আরও ভালো কিছু হবে।’ নিজে শেষ করতে পারলেও দলের জয় দেখা হয়নি হৃদয়ের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে ইরানে বিমান হামলা

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১০

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

১১

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

১২

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

১৪

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

১৫

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

১৬

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

১৭

মাঝ রাতে সন্তানদের চিৎকারে ঘরে মিলল গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত দেহ

১৮

কমতে শুরু করেছে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা 

১৯

সিলেট থেকে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ

২০
X