স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অজিদের বিপক্ষে সিরিজের জন্য টাইগ্রেসদের দল ঘোষণা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ঘরের মাটিতে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নামবেন জ্যোতি-নাহিদারা। ২১ তারিখ থেকে শুরু এই ওয়ানডে সিরিজ ২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য ৫০ ওভারের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ।

শনিবার (১৬ মার্চ) গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান শামীমা সুলতানা। এছাড়াও মূল দলে জায়গা হয়নি অলরাউন্ডার লতা মন্ডল ও ব্যাটসম্যান শরীফা খাতুনেরও।

দলের অধিনায়ক হিসেবে স্বাভাবিকভাবেই নিগার সুলতানা। সহ-অধিনায়ক থাকছেন নাহিদা আক্তার।

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সর্বশেষ বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া নারী দল। দুই দল এর আগে কখনোই দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়নি। অ্যালিসা হিলির নেতৃত্বে অস্ট্রেলিয়া দলের আগামীকাল ঢাকায় আসার কথা।

বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। সব ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে ২১, ২৪ ও ২৭ মার্চ। এরপর ৩১ মার্চ এবং ২ ও ৪ এপ্রিল হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল সাড়ে ৯টায়। টি-টোয়েন্টি ম্যাচ শুরুর সময় দুপুর ১২টা।

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশেই হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার পর বাংলাদেশ সফরে আসার কথা আছে ভারতেরও।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদ খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার ও ফারজানা হক লিসা।

স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম, শরীফা খাতুন ও লতা মন্ডল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে বদলি, দুর্নীতির অভিযোগে তদন্তের সিদ্ধান্ত

মুক্তাগাছা প্রেসক্লাবের আহ্বায়ক ইমাম উদ্দিন ও সদস্য সচিব ফেরদৌস আলম

হত্যা মামলায় জামায়াত নেতা কারাগারে 

বিইউপিতে ১৮তম বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

কিশোরের মাথা ন্যাড়া করায় গ্রাম পুলিশ গ্রেপ্তার 

জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

বিএনপি-জামায়াত উত্তেজনা, ১৪৪ ধারা জারি

দোহায় যুক্তরাষ্ট্র-ইরানের কোনো সরাসরি বৈঠক হচ্ছে না: কাতার

১০

কোচ আনচেলত্তির বার্তায় বিরতির পর নতুন রূপে ফিরে ব্রাজিল

১১

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

১২

মাদক মামলা / ভাগনের সাজার রায় শুনে এজলাসে স্ট্রোকে মামার মৃত্যু

১৩

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

১৪

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

১৫

সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

১৬

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

১৭

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

১৮

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

১৯

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কি না, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

২০
X