স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামে দাপট দেখিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নেয় আফগানিস্তান। টি-টোয়েন্টিতে শক্তিশালী আফগানদের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

ক্রিকেটের ফরম্যাট যত ছোট আফগানিস্তান ততটাই শক্তিশালী। তবে বাংলাদেশের প্রেরণা হতে পারে চলতি বছরে টি-টোয়েন্টিতে তাদের পারফরম্যান্স। এ পর্যন্ত ছয় ম্যাচের পাঁচটিতেই জয় তুলে নেয় সাকিব-লিটনরা। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় টাইগারদের সাম্প্রতিক সাফল্য। এমনকি গত তিন বছরে ঘরের মাঠে সংক্ষিপ্ততম ফরম্যাটে সাফল্যের হার ৬১.৯ শতাংশ।

আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্ট ম্যাচে শক্তিশালী একাদশ সাজাবে বাংলাদেশ। কে কে থাকবেন বাংলাদেশের একাদশে, সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানিয়েছেন, ‘সংস্করণটা যখন টি-টোয়েন্টি, তখন আফগানিস্তান খুব ভয়ংকর দল। আফগান বোলাররা আরও ভয়ংকর। টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তা দেখেই একাদশ নির্ধারণ করা হবে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টি-টোয়েন্টি ম্যাচের দলে একটি বা দুটি পরিবর্তন আসতে পারে। লিটন দাসের সঙ্গে ইনিংস ওপেন করতে দেখা যাবে রনি তালুকদারকে। তিন, চার, পাঁচ নম্বরে সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়কে দেখা যাবে। ছয়ে এবং সাতে দেখা যেতে পারে আফিফ-শামীম হোসেনকে। আটে থাকবেন মেহেদী হাসান মিরাজ, নয়ে নাসুম আহমেদ। দশ এবং ১১-তে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশর সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (উইকেট কিপার), রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X