স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৩:১৯ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ধনঞ্জয়া-মেন্ডিসের কীর্তিতে রানের পাহাড়ে শ্রীলঙ্কা

সিলেট টেস্টের দুই ইনিংসে শতক করা ধনঞ্জয়া ও মেন্ডিস। ছবি : সংগৃহীত
সিলেট টেস্টের দুই ইনিংসে শতক করা ধনঞ্জয়া ও মেন্ডিস। ছবি : সংগৃহীত

সিলেট টেস্টে দলের বিপর্যয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। এবার দ্বিতীয় ইনিংসেও শতক তুলে নেন এই ব্যাটার। এক টেস্টে একই দলে দুই ব্যাটারের জোড়া শতকের ঘটনা বিরল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি তৃতীয় ঘটনা। আর এতে রানের পাহাড়ে উঠেছে শ্রীলঙ্কা। ওয়েলিংটনে ১৯৭৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে জোড়া শতকের প্রথম কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার দুই সহদোর ইয়ান চ্যাপেল ও গ্রেগ চ্যাপেল। আর ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরল এই কীর্তি করেছিলেন পাকিস্তানের আজহার আলী ও মিসবাহ-উল হক। তৃতীয় এই কীর্তি গড়তে প্রথম ইনিংসে দুজনে গড়েছিলেন ২০২ রানের জুটি। আর দ্বিতীয় ইনিংসে দুই ব্যাটার মিলে যোগ করেন ১৭৩ রান। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি ধনঞ্জয়ার উইকেট। ক্যারিয়ারের ১২তম শতক করে ১০৮ রানে মিরাজের শিকার হন তিনি। ক্যারিয়ারের দ্বিতীয় শতক পূর্ণ করেন কামিন্দু মেন্ডিস। ১০০ রানে অপরাজিত থেকে চা বিরতিতে যান তিনি। তৃতীয় দিনের চা বিরতিতে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ৩৩৮ রান। আর লিড ৪৩০ রানের। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৪১৩ রান। ফলে এ ম্যাচ জিততে হলে রেকর্ড গড়তে হবে স্বাগতিকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

১০

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

১১

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১২

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১৩

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১৪

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১৫

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

১৬

দুই দিনের রিমান্ডে আলভী

১৭

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১৮

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১৯

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

২০
X