স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আবারও পাকিস্তানের অধিনায়ক হচ্ছেন বাবর

বাবর আজম। ছবি : সংগৃহীত
বাবর আজম। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে আনপ্রেডিক্টেবল ক্রিকেট বোর্ড বলে পরিচিতি আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। হুটহাট নেওয়া সিদ্ধান্তের কারণে বিশ্ব ক্রিকেটে বেশ আলোচিত-সমালোচিত নাম হিসেবেই ধরা যায় তাদের। পিসিবির খোদ চেয়ারম্যান থেকে শুরু করে নির্বাচক কিংবা কোচ সবার পদই যেকোন সময় পরিবর্তন আসতে পারে। একই কথা প্রযোজ্য দেশটির ক্রিকেট দলের অধিনায়কের ক্ষেত্রেও।

গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে বাবর আজমকে এক প্রকার জোড় করেই সরিয়ে দেয় পিসিবি। শাহিন শাহ আফ্রিদির হাতে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দিয়ে বাকি দুই ফরম্যাটের দায়িত্ব চলে যায় শান মাসুদের হাতে। তবে আবারও নাকি বাবরে ফিরতে চাচ্ছে পিসিবি। পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের এমনটাই দাবি।

ভারতে আয়োজিত বিশ্বকাপে বাবরের নেতৃত্বেই খেলে ভরাডুবি হয়েছিল পাকিস্তানের। সমর্থক তথা বোর্ডের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় এই ব্যাটারকে। এরপরই জাতীয় দলে সব ধরনের ফরম্যাট থেকে একপ্রকার জোর করেই নেতৃত্ব ছেড়ে দিতে বাধ্য নেন বাবর। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বর্তমান শাহিন শাহ আফ্রিদির গত কয়েকটি ম্যাচের পারফরম্যান্সের পর বোর্ড বুঝতে পেরেছে, নেতা হিসেবে বাকিদের থেকে এগিয়ে বাবরই।

তবে বাবর এখনও পিসিবিকে ‘সবুজ সংকেত’ দেয়নি বলেই খবর। ধারণা করা হচ্ছে, বোর্ডের তরফ থেকে তিনি একাধিক বিষয়ে নিশ্চয়তা চাইছেন। শর্ত পূরণ হলে তবেই আবার অধিনায়কত্ব গ্রহণ করতে পারেন বাবর।

শোনা যাচ্ছে, পাকিস্তানের ক্রিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের জন্য সাবেকদের পরামর্শ নিচ্ছেন পিসিবির বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি। সেই সূত্রেই নাকি আবারও অধিনায়ক হিসেবে ওঠে এসেছে বাবর আজমের নাম। অবশ্য পাকিস্তানের নেতৃত্বে বাবর এলে নতুন করে সমস্যা বাড়তেও পারে।

সম্প্রতি অবসর ভাঙার ঘোষণা দিয়েছেন পাক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও পেসার মোহাম্মদ আমির। এরই মধ্যে আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ২৯ সদস্যের অনুশীলন ক্যাম্পেও রাখা হয়েছে তাদের। এ দুজনের সঙ্গে সম্পর্কটা ঠিক স্বাভাবিক নয় বাবরের। সেক্ষেত্রে কেমন কি হতে পারে তা নিয়েও হয়তো ভাবনাচিন্তা চলতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দুঃখজনক, ইনশাআল্লাহ আগামীবার’

২০ শিশুসহ শত ফিলিস্তিনিকে আশ্রয় দিল স্পেন

রেকর্ডভাঙা তাপপ্রবাহের পর ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স

খুলনা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন করতে পারবেন যারা

একবারেই পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ, বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ইউএনও’কে স্যার বললে আমাকেও বলতে হবে

স্বাস্থ্যমন্ত্রী / শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

 ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

১০

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

১১

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

১২

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

১৩

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

১৪

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

১৫

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

১৬

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

১৭

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

১৮

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

১৯

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

২০
X