স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৫:৩৪ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের সঙ্গে বাংলাদেশের সিরিজ স্থগিত

রশীদদের সঙ্গে সাকিবদের সিরিজি স্থগিত করা হয়েছে। ছবি : সংগৃহীত
রশীদদের সঙ্গে সাকিবদের সিরিজি স্থগিত করা হয়েছে। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের সঙ্গে জুলাইয়ে থেকে যাওয়া শান্ত-মিরাজদের পূর্ণাঙ্গ সিরিজ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে থেকে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল আফগানদের।

তবে সেসময় সূচির জটিলতায় পড়ে দুই দেশের ক্রিকেট বোর্ড আপাতত সিরিজ স্থগিত করতে সম্মত হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড পরবর্তীতে সিরিজটির সূচি জানিয়ে দিবে।

শনিবার (৩০ মার্চ) সিরিজটি স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

জালাল ইউনুস ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে।’

তবে কী কারণে সিরিজটি স্থগিত করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। পরে কখন সিরিজটি আয়োজন করা হবে, সেটি নিয়েও কোনো ধরনের তথ্য দেননি জালাল ইউনুস।

এর আগে এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজও স্থগিত করা হয়েছিল। টেস্ট সিরিজ বাদ দিয়ে এই সফরে শুধু ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। এবার আফগানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজই স্থগিত হয়ে গেল। যার ফলে ২০২৪ সালে বাংলাদেশ ১২টির জায়গায় খেলবে ৮টি টেস্ট।

আগামী জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই সফরে বাবর আজমদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। এরপর ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

অক্টোবর মাসে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর নভেম্বর মাসে বাংলাদেশ দল উড়াল দেবে ওয়েস্ট ইন্ডিজে। নভেম্বর-ডিসেম্বর মাসের এই সফরে ক্যারিবীয়দের বিপক্ষে দুটি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সেনা কর্মকর্তা আটকের বিষয়ে কী বলছে আইএসপিআর

আলজেরিয়ার এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

সৈয়দপুরে বর্ণিল রথযাত্রা উদযাপন 

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? বাকিরা কে কত পাবে?

এপস্টেইনের সঙ্গে গোয়েন্দাদের যোগাযোগ নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন ভ্যান্স

র‍্যাবের সাবেক এএসপি মাসুদুর বরখাস্ত

পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে মিলবে ইনক্রিমেন্ট, সচিব কমিটিতে সিদ্ধান্ত

অস্ত্রসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার

বিছানায় পড়ে ছিল স্বামী-স্ত্রীর লাশ, পাশেই মিলল শিশুসন্তান ও চিরকুট

১০

আলোচনার আড়ালে থাকা এক সৎ কর্মকর্তার বিদায়

১১

শান্তিচুক্তি আলোচনা ভেস্তে দিতে অর্থায়ন ইসরায়েলের, অভিযোগ ভ্যান্সের

১২

‘রাজপথ দেখেই যাবে সাঈদ’ ট্রলিতে মরদেহ নিয়ে শুরু হয়েছিল সেই মিছিল

১৩

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

১৪

দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

১৫

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৬

মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল, মুখ খুললেন বেলিংহ্যাম

১৭

‘ইরানে হামলা হলে পুরো অঞ্চলের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে’

১৮

শীতলক্ষ্যায় নিখোঁজ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

১৯

আমি কারও জমি দখল করিনি: কাফি

২০
X