স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০৫:৩২ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে মুমিনুলের মাইলফলক

মুমিনুল হক। পুরোনো ছবি
মুমিনুল হক। পুরোনো ছবি

ক্রিকেটের সবচেয়ে পুরোনো ফরম্যাটে বাংলাদেশের বয়স খুব বেশি নয়। তাই রান এবং উইকেটের হিসেবে অনান্য সব ক্রিকেট খেলুড়ে দেশ থেকে পিছিয়েই আছে বাংলাদেশের খেলোয়াড়রা।

তবুও ক্রিকেটের হিসেবে ২৪ বছর বয়সী এই দেশে ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটে চার হাজারের বেশি রান করে ফেলেছেন দেশের তিন ব্যাটার। এবার চতুর্থ ব্যাটার হিসেবে এলিট এই ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের ব্যাটার মুমিনুল হক।

বাংলাদেশের চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন মুমিনুল হক। সোমবার (৩১ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটার।

টেস্টে বর্তমানে মুমিনুলের রান ৪ হাজার ৮। এই রান করতে তিনি সময় নিয়েছেন ৬১ ম্যাচ ও ১১৩ ইনিংস। ৪ হাজার রান ছাড়াও বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনি। ১২ বার তিন অঙ্কের ঘর স্পর্শ করেছেন তিনি।

এর আগে মাত্র ৩ বাংলাদেশি টেস্ট ক্রিকেটে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছন। তারা হলেন- মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান মুশফিকের। ৮৮ ম্যাচে ৫ হাজার ৬৭৬ রান করেছেন এই মিস্টার ডিপেন্ডেবল খ্যাত টাইগার ব্যাটার।

৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করা দ্বিতীয় ক্রিকেটার হলেন তামিম। ৭০ ম্যাচে বাঁহাতি এই ওপেনার করেছেন ৫ হাজার ১৩৪ রান।

এরপরই রয়েছেন বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৬৭ ম্যাচে ৪ হাজার ৪৬৯ রান করেছেন বাংলাদেশ দলের অন্যতম বড় কাণ্ডারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

১০

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১১

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১২

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১৩

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৪

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৫

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

১৬

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

১৭

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

১৮

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

১৯

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

২০
X