স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের কোচ হলেন ‍ইউসুফ-রাজ্জাক

মোহাম্মদ ইউসুফ ও আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত
মোহাম্মদ ইউসুফ ও আব্দুর রাজ্জাক। ছবি : সংগৃহীত

মোহাম্মদ হাফিজকে পাকিস্তানের টিম ডিরেক্টরের পদ থেকে সরানোর পর থেকেই কোচের খোঁজে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানের সংবাদমাধ্যমে জোর গুঞ্জন ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পি পেতে যাচ্ছেন পাকিস্তানের ওয়ানডে ও টেস্ট দলের দায়িত্ব। তবে তার আগেই পাকিস্তানের সামনের সিরিজের জন্য কোচের দায়িত্ব পেলেন মেন ইন গ্রিনদের কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ ও সহকারী কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন আরেক কিংবদন্তি আব্দুর রাজ্জাক।

তবে পূর্ণকালীন দায়িত্ব পাচ্ছেন না তারা। দুজনকেই শুধুমাত্র কিউইদের বিপক্ষে পাকিস্তানের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য অন্তবর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত জাতীয় দলের জন্য কোচ গ্যারি কারস্টেন এবং জেসন গিলেস্পির সাথে দীর্ঘমেয়াদী চুক্তির আলোচনা এখনও চলমান থাকায় এই পদক্ষেপ নিয়েছে পিসিবি।

তবে পাকিস্তানের ভক্তদের জন্য সুখবর হলো জেসন গিলেস্পি পাকিস্তানের টেস্ট দলের কোচ হওয়ার জন্য সম্মত হয়েছেন। অন্যদিকে বোর্ডের অভ্যন্তরে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকার কারণে গ্যারি কারস্টেনের সাথে আলোচনা এখনও শেষ হয়নি।

নির্ভরযোগ্য এক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায় গিলেস্পি তার পারিশ্রমিক এবং পাকিস্তানে কত দিনের জন্য উপস্থিত থাকতে হবে এসব শর্তের খোলাসার পর দায়িত্ব নিতে সম্মত হয়েছে।

সাবেক এই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে বাবরেরা টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে পাবে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপের পর বাংলাদেশ, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দিয়ে গিলেস্পি দায়িত্ব শুরু করবেন।

অন্যদিকে সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী এগোয় তাহলে সাদা বলের ফরম্যাটে মেন ইন গ্রিনদের নতুন কোচ হবেন গ্যারি কারস্টেন।

সূত্রটি আরো জানায় ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া কিউইদের সাথে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাই পিসিব ইউসুফ এবং রাজ্জাককে দলের কোচিংয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও পিসিবি বোলিং কোচ, উমর গুল এবং সাঈদ আজমলের ভবিষ্যত নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি তবে তারা সম্ভবত নতুন কোচিং টিমের সদস্য হিসেবে তাদের রেখে দেওয়া হবে।

অন্যদিকে প্রথমবারের মতো, পাকিস্তান টিম ম্যানেজার পদের জন্য পিসিবিও সাক্ষাৎকার নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাংগাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X