শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০১:২০ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

হাফিজের বেতন আটকে দিয়েছে পিসিবি

দুই মাস দায়িত্ব পালন করলেও বেতন পাননি হাফিজ। ছবি : সংগৃহীত
দুই মাস দায়িত্ব পালন করলেও বেতন পাননি হাফিজ। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেটের চরম দুঃসময়ে দলের হাল ধরেছিলেন মোহাম্মদ হাফিজ। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের ক্রিকেটে যখন টালমাটাল অবস্থা তখন জাতীয় দলের পরিচালক এবং প্রধান কোচ হিসেবে নিয়োগ পান দেশটির সাবেক এই তারকা ক্রিকেটার। সাময়িকভাবে বাবর-রিজওয়ানদের কোচ হলেও তিনি দুই পদই হারিয়েছেন প্রায় এক মাস আগে। তবে কোচ এবং পরিচালক থাকা অবস্থায় বিসিবির কাছে হাফিজের যে পাওনা ছিল সেই টাকা তিনি এখনো বুঝে পাননি।

পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম হাফিজের বেতন না পাওয়া নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এমনিতেই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেটে। নির্বাচক প্যানেলকে নতুন করে সাজিয়েছে পিসিবি। সাদা বলের অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদির স্থলাভিষিক্ত হয়েছেন বাবর আজম। ভারতের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কারস্টেনকে পরবর্তী কোচ হিসেবে প্রায় চূড়ান্তও করে ফেলেছে পিসিবি।

তবে এত পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও পিসিবি থেকে নাকি এখনো চুক্তিবদ্ধ অর্থ বুঝে পাননি এমনটাই দাবি তুলেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান। তাদের সূত্রের বরাত দিয়ে সংববাদমাধ্যমটি এই দাবি তুলেছে। একই সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের দৈনিক ভাতাও তাকে নাকি এখনো দেয়নি পিসিবি।

পিসিবির বর্তমান সভাপতি মহসিন নাকভির ব্যস্ত সূচির কারণে নাকি এমনটি হচ্ছে বলে জানা গেছে। প্রচেষ্টা সত্ত্বেও হাফিজ দেশে ফিরে নাকভির সঙ্গে দেখা করতে পারেননি। আর এভাবেই বিতর্কের মধ্যেই শেষ হয়ে হাফিজের পিসিবি অধ্যায়!

অথচ কঠিন সময়ে দায়িত্ব নেওয়া সাবেক এই অলরাউন্ডারকে ছাঁটাই করতে পিসিবি সময় নেয়নি। দেশটিকে অবশ্য এভাবে পদ হারানোর ঘটনা অকেটাই স্বাভাবিক হিসেবেই দেখা হয়। পিসিবির নেতৃত্ব পরিবর্তনের পর নতুন করে বদলে যায় অধিনায়ক, কোচ থেকে কর্মকর্তা সবই। এর আগে হাফিজ যখন দায়িত্ব নেন, জাকা আশরাফ ছিলেন পিসিবির সভাপতি। বর্তমানে তার স্থলাভিষিক্ত হয়েছেন মহসিন নাকভি, যিনি একইসঙ্গে মন্ত্রণালয়ও সামলাচ্ছেন।

হাফিজ এর আগে পাকিস্তান দলের টিম ডিরেক্টরের পাশাপাশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। সে সময় তার অধীনে অজিদের কাছে টেস্টে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। পরবর্তীতে চাকরি হারিয়ে পিসিবির নতুন নেতৃত্বের প্রতি তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। সে সময় সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তার সঙ্গে চার বছরের চুক্তি করেছিল পিসিবি। কিন্তু বোর্ডে নতুন নেতৃত্ব আসায় দুই মাসেই শেষ হয়ে গেল সেই মেয়াদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১০

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১১

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১২

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৩

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৪

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৫

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৭

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

১৮

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

২০
X