স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:০৭ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজ-পাথিরানাকে নিয়েই ব্যাটিংয়ে চেন্নাই

টসের সময় দুই অধিনায়ক। ছবি : সংগৃহীত
টসের সময় দুই অধিনায়ক। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের অন্যতম বড় ম্যাচ হিসেবেই বিবেচনা করা হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচকে। রোববার (১৪ এপ্রিল) রাত ৮টায় মাঠে নেমেছে আসরের সবচেয়ে সফল দুদল। মুম্বাইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করছে চেন্নাই সুপার কিংস।

শঙ্কা থাকলেও লঙ্কান ডেথ বোলার মাথিশা পাথিরানা ঠিকই দলে জায়গা করে নিয়েছেন। পাথিরানা ফিরলেও নিজের জায়গা ঠিকই ধরে রেখেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। অন্যদিকে, অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামছে মুম্বাই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবশ্য কঠিন পরীক্ষার মুখেই পড়তে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এই মৌসুমে এখন পর্যন্ত চেন্নাইয়ের সবচেয়ে সফল বোলার মুস্তাফিজ। আছেন সেরা উইকেট সংগ্রাহকের দৌড়েও। অবশ্য ৯ উইকেটের ৮টিই ফিজ শিকার করেছেন চিপকের অপেক্ষাকৃত ধীরগতির পিচে। দারুণ সব সুইংয়ে বিভ্রান্ত করেছেন ব্যাটারদের। সে তুলনায় মুম্বাইয়ের বিপক্ষে ওয়াংখেড়েতে তাকে খেলতে হবে ফাস্ট বোলিংয়ের উপযুক্ত পিচে। স্বাভাবিকভাবেই কিছুটা পরীক্ষা দিতেই হবে ফিজকে।

চেন্নাই সুপার কিংস একাদশ

রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, সামির রিজভী, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুশার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয়ও দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১০

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১১

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১২

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৩

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৫

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

১৬

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১৭

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১৮

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১৯

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০
X