স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

খরুচে বোলিংয়ের পরও সেরার তালিকায় মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

স্লো উইকেট ছাড়া খুব একটা কার্যকর নয় মোস্তাফিজুর রহমানের বোলিং। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ে একাদশে কাটার মাস্টারের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবু বাঁহাতি এ পেসারের ওপর ভরসা ছিল ফ্র্যাঞ্চাইজিটির। কিন্তু সেই ভরসার প্রতিদান দিতে পারলেন না মোস্তাফিজ।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ১ উইকেট নিলেও রান খরচ করেন ৫৫টি। যা চলতি আসরে তার সবচেয়ে বেশি খরুচে বোলিং। মুম্বাইয়ের ইনিংসের পাওয়ার প্লের দুই ওভারে দেন ২৩ রান। আর ১৭তম ওভারে টিম ডেভিডকে সাজ ধরে ফেরালেও দেন ১৯ রান। আর ১৯তম ওভারে খরচ করেন ১৩ রান।

এর আগে দিল্লির বিপক্ষে ৪৭ রান দিয়ে শিকার করেছিলেন ১ উইকেট। পরিসংখ্যান বলছে, চেন্নাইয়ের বাইরে খরুচে বোলিং করলেও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার উপরের দিকে আছেন মোস্তাফিজ। এ তালিকায় যৌথভাবে দ্বিতীয়তে আছেন তিনি।

১১ উইকেট নিয়ে শীর্ষে আছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। ১০টি উইকেট করে নিয়ে জাসপ্রিত বুমরার সঙ্গী মোস্তাফিজ। ইকোনমি রেটে এগিয়ে আছেন মুম্বাইয়ের বুমরা। চলমান আইপিএলে এ পর্যন্ত ১০ বা এর বেশি উইকেট শিকার করেছেন কেবল তিনজন।

উইকেটপ্রতি রান খরচের হিসেবেও উপরের দিকে আছেন মোস্তাফিজ। এই তালিকার শীর্ষে চেন্নাইয়ের পেসার মাথিশা পাথিরানা। লঙ্কান পেসার এ পর্যন্ত ৮৮ রানে শিকার করেছেন ৮ উইকেট। অর্থাৎ প্রতি ১১ রানে ডানহাতি এই পেসার শিকার করেন ১ উইকেট।

তালিকার পরের নামটি জাসপ্রিত বুমরার। মুম্বাইয়ের এ পেসার উইকেটপ্রতি খরচ করেছেন ১৪.৬০ রান। প্রতি উইকেটের জন্য যুজবেন্দ্র চাহাল খরচ করেন ১৪.৮১ রান। এর পরের নামটি টাইগার পেসারের। একটি উইকেটের জন্য দ্য ফিজ খরচ করেন ১৮.৩০ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

১০

যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

১১

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

১৩

সীমান্তে বিএসএফের আরও একটি পুশইনচেষ্টা ভেস্তে দিল বিজিবি

১৪

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

১৫

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

১৬

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

১৭

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১৮

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১৯

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

২০
X