স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১০:৩০ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের হোয়াইটওয়াশ করে সিরিজ বাংলাদেশের

লিটন-আফিফ জুটি বাংলাদেশের ম্যাচ জয়ের ভিত্তি গড়ে দেয়। ছবি : সংগৃহীত
লিটন-আফিফ জুটি বাংলাদেশের ম্যাচ জয়ের ভিত্তি গড়ে দেয়। ছবি : সংগৃহীত

আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় করল বাংলাদেশ। প্রথম ম্যাচে দুই উইকেটে আফগানদের পরাজিত করেছিল সাকিব বাহিনী। রশিদ-নবীদের হোয়াইট ওয়াশ করার মাধ্যমে চলতি বছরে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব গড়লো বাংলাদেশ।

এ সিরিজ জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৭ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৯ সংগ্রহ করে আফগানিস্তান। চার উইকেট হারিয়ে ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আফগানিস্তানের ছুড়ে দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন ওপেনার লিটন কুমার দাস। দৃষ্টিনন্দন সব শটে ফারুকী ও ওয়াফদারকে সীমানা ছাড়া করেন। মাত্র পাঁচ ওভারেই ৫০ রানে পৌঁছে যায় বাংলাদেশ। দলীয় ৬৭ রানে বাংলাদেশের ওপর জোড়া আঘাত হানেন মুজিব। লিটন দাসকে (৩৫) রশিদ খানের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন। এক বল পরেই আরেক ওপেনার আফিফকে (২৪) আউট করেন মুজিব।

নাজমুল হাসান শান্ত আউট হলে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে যায়। তবে গত ম্যাচের নায়ক তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। আফগান পেসার ওমরজাইকে ছক্কা হাঁকানোর পরের বলে আবারও ছক্কা মারতে গিয়ে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দেন হৃদয়। আউটের আগে ১ ছক্কা ও চারে (১৯) করেন। সাকিব (১৮) এবং শামীম (৭) অপরাজিত থেকে মাঠ ছাড়েন। আফগানিস্তানের পক্ষে মুজিব ও ওমরজাই দুটি উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চতুর্থ বলেই থার্ডম্যানের ওপর দিয়ে ছক্কা হাঁকান আফগান ওপেনার রাহামানুল্লাহ গুরবাজ। পরের বলে আবারও ছক্কা মারতে গিয়ে তাসকিনের হাতেই তালুবন্দি হন আফগান মারকুটে ওপেনার। মাত্র (৮) করে সাজঘরে ফেরেন তিনি। নিজের দ্বিতীয় ওভার করতে এসে আরেক ওপেনার জাজাইকে (৪) ফিরিয়ে জোড়া আঘাত হানেন তাসকিন।

দুই উইকেট হারানো আফগানিস্তানের হাল ধরেন মোহাম্মদ নবী ও ইব্রাহিম জাদরান। তবে বৃষ্টির পর খেলা হলে আগের ম্যাচের ফিফটি করা মোহাম্মদ নবীকে (১৬) ফেরান মুস্তাফিজুর রহমান। পরের ওভারেই ইব্রাহিম জাদরানের (২২) উইকেট তুলে নেন অধিনায়ক সাকিব। একই ওভারের শেষ বলে নাজিবুল্লাহ জাদরানকেও (৫) ফেরান এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আফগান অলরাউন্ডার ওমরজাই ও করিম জানাত ৪২ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। ওমরজাই (২৫) মুস্তাফিজুরের শিকার হয়ে ফেরেন। বাংলাদেশের হয়ে তাসকিন সর্বোচ্চ ৩টি এবং মুস্তাফিজ, সাকিব দুটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X