স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আগের ম্যাচে খরুচে বোলিংয়ের পরও একাদশে মোস্তাফিজ 

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজায় চেন্নাই সুপার কিংস। আগের ম্যাচে খরুচে বোলিংয়ের পরও টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের ওপর ভরসা রেখেছে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট।

শুক্রবার (১৯ এপ্রিল) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৪তম ম্যাচে প্রতিপক্ষের মাঠে টস হেরে ব্যাটিংয়ে ঋতুরাজ গায়কোয়াড়ের দল।

টানা দুই জয়ে ১৭তম আসর শুরু করে চেন্নাই। তবে এরপর টানা দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল তারা। কিন্তু আবার টানা দুই জিতে জয়ের ধারায় ফিরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে তারা। টানা তৃতীয় জয়ের লক্ষ্যে একাদশে দুটি পরিবর্তন আনা হয়। ড্যারিল মিচেলের জায়গা পেয়েছেন মঈন আলী। আর শার্দুল ঠাকুরের বদলে একাদশে ফিরেছেন দীপক চাহার।

৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে যৌথভাবে চারে আছেন মোস্তাফিজ। পুনরায় পার্পল ক্যাপ দখলে নিতে এ ম্যাচে ৪ উইকেট শিকার করতে হবে তাকে।

দুই দলের একাদশ

চেন্নাই একাদশ: রাচিন রবীন্দ্র, ঋতুরাজ গাইকওয়াড় (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, মঈন আলি, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মোস্তাফিজুর রহমান।

লখনৌ একাদশ: কুইন্টন ডি কক, লোকেশ রাহুল (অধিনায়ক), মার্কাস স্টইনিস, দীপক হুদা, নিকোলাস পুরান, আয়ুশ বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, ম্যাট হেনরি, রবি বিষ্ণোই, মহসিন খান ও ইয়াশ ঠাকুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

১০

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

১১

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১২

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১৩

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৪

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৫

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৬

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৭

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৮

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৯

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

২০
X