স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

শীর্ষে ফেরা কঠিন মোস্তাফিজের

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ উইকেট শিকারি প্রতীক ‘পার্পল ক্যাপ’-এর সঙ্গে মোস্তাফিজুর রহমানের সম্পর্কটা দারুণ। দুর্দান্ত বোলিংয়ে এ ক্যাপ উঠেছে তার মাথায়। আবার ফস্কেও যাচ্ছে তা। তবে আবার শীর্ষে ফেরাটা কঠিন হয়ে গেল কাটার মাস্টারের।

আইপিএলের ১৭তম আসরে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে বেশ পিছিয়ে পড়েছে টাইগার এ পেসার। এর অন্যতম কারণ হচ্ছে সূচিতে তার দল চেন্নাইয়ে ম্যাচগুলোর মধ্যে ব্যবধান একটু বেশি। ৮ ও ১৪ এপ্রিলের পর আজ শুক্রবার (১৯ এপ্রিল) লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।

এ ফাঁকে মাঠে গড়াচ্ছে অন্য দলগুলো ম্যাচ। নিয়মিত উইকেট পাচ্ছেন দলগুলো বোলাররা। গত ৮ এপ্রিল কলকাতাকে হারানোর ম্যাচে ২ উইকেট নিয়ে মোস্তাফিজ পুনরুদ্ধার করেছেন সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষস্থান।

১০ দিনের ব্যবধানে এই তালিকার চারে নেমে গেছেন দ্য ফিজ। পার্পল ক্যাপ জয়ের দৌড়ে তার ওপরে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রিত বুমরা ও জেরাল্ড কোয়েটজি আর রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল।

১৩ উইকেট শিকার করে সবার ওপরে ভারতীয় পেসার বুমরা। ১২টি করে উইকেট নিয়ে চাহাল ও কোয়েটজি রয়েছেন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে। আর ১০ উইকেট নিয়ে বর্তমানে চারে নেমে গেছে মোস্তাফিজ।

এই তালিকার সবার ওপরে উঠতে লক্ষ্ণৌর বিপক্ষে ৪ উইকেট পেতে হবে কাটার মাস্টারকে, যা বাঁহাতি এ পেসার জন্য কঠিন হবে। কারণ ম্যাচটি হবে প্রতিপক্ষের মাঠে। আর চলতি আসরে চেন্নাইয়ের বাইরে টাইগার পেসার বেশ বিবর্ণ।

মোস্তাফিজ ১০ উইকেটের ৮টি শিকার করেছেন ঘরের মাঠ চেন্নাইয়ে। নিজেদের মাঠে সর্বোচ্চ রান খরচ করেছেন ৩০। বাকি উইকেটের একটি করে পেয়েছেন বিশাখাপত্তনম ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

এই দুই মাঠে রান বিলিয়েছেন অকাতরে। বিশাখাপত্তনমে তার ৪ ওভারে দিল্লির ব্যাটাররা রান তোলে ৪৭। ওয়াংখেড়েতে বাঁহাতি এ পেসার খরচ করেন ৫৫ রান।

মোস্তাফিজের সমান ১০ উইকেট শিকার করেছেন আরও ৪ বোলার, খলিল আহমেদ, কাগিসো রাবাদা, স্যাম কারান ও হার্শাল প্যাটেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১১

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১২

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৩

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৪

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৫

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৬

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৮

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৯

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

২০
X