স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ

খরুচে বোলিং মোস্তাফিজের, চেন্নাইয়ের হার

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

চেন্নাইয়ের বাইরে নিজের চেনা ছন্দটা খুঁজে পাচ্ছেন না মোস্তাফিজুর রহমান। প্রতিপক্ষের মাঠে তিন ম্যাচে রান খরচ করেছে অকাতরে। দিল্লি, মুম্বাইয়ের পর লখনৌতেও দেখা গেলো সেই বিবর্ণ কাটার মাস্টারকে।

এতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে তৃতীয় হারের স্বাদ পেল তার দল চেন্নাই সুপার কিংস।

শুক্রবার (১৯) এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের কাছে ৮ উইকেটে হেরেছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপা জয়ীরা।

টস থেকে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৬ রান করে চেন্নাই। জবাবে ১৯ ওভারে ২ উইকেটে ১৮০ রান করে লোকেশ রাহুলের দল।

ম্যাচের প্রথম বলে উইকেট হারায় চেন্নাই। নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রাবিন্দ্রকে বোল্ড করেন মহসিন খান। রবীন্দ্র জাদেজার ৫৬, আজাঙ্কে রাহানের ৩৬, মঈন আলীর ৩০ ও মহেন্দ্র সিং ধোনির ২৮ রানে ১৭৬ রান করে চেন্নাই।

জবানে উড়ন্ত সূচনা পায় লখনৌ। চর্তুথ ওভারের প্রথম বল করতে আসেন মোস্তাফিজ। এ ওভারের একটি বাউন্ডারিসহ খরচ করেন ৮ রান। ১৫তম ওভারে বাঁহাতি পেসার চেন্নাইকে প্রথম উইকেট এনে দেন। ব্যক্তিগত ৫৪ রানে মোস্তাফিজের বলে উইকেটের পেছনে ধোনির হাতে ধরা পড়েন প্রোটিয়া ওপেনার।

৪ ওভারে ৪৩ রানে শিকার করেন ১ উইকেট। এর আগে দিল্লির বিপক্ষে ৪৭ ও মুম্বাইয়ের বিপক্ষে দিয়েছিলেন ৫৩ রান। এ নিয়ে ৬ ম্যাচে টাইগার পেসারের উইকেট ১১টি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১১

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১২

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৩

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৪

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৫

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৬

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৭

শোকেরও ছুটি নেই

১৮

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৯

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

২০
X