স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০২:২৪ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিবর্ণ মোস্তাফিজে হতাশ বিশেষজ্ঞরা

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। অফফর্মে থাকা এই বোলার অবশ্য আইপিএলের প্রথম ম্যাচেই নিজের জাত চেনান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। তবে তারপর থেকেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই কাটার মাস্টার।

শুক্রবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাত আটটায় একানা স্টেডিয়ামে নিজেদের সপ্তম ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয় মোস্তাফিজুর রহমান-মাথিশা পাথিরানারা। তবে লোকেশ রাহুলের দলের বিপক্ষে পুরোপুরি বিবর্ণ ছিলেন ফিজ। ডি ককেরে উইকেট পেলেও চার ওভারে দশের উপরে রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। যা ছন্দে থাকা এই পেসারের কাছ থেকে অপ্রত্যাশিতই বটে। ফিজের এমন পারফরম্যান্সের বেশ হতাশ হয়েছেন ক্রিকেটে বিশেষজ্ঞরা। যার মধ্যে সবচেয়ে বেশি সরব ছিলেন হার্শা ভোগলে ও টম মুডি।

হার্শা ভোগলে ম্যাচশেষে নিজের ভাবনায় বলেন তার মনে হয়েছিল উইকেটের চরিত্র বদলে যাওয়ার কারণেই ব্যর্থ হয়েছেন মোস্তাফিজ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল অনেক গ্রিপ করছিল। আমার কাছে তখন মনে হচ্ছিল এই উইকেটে মোস্তাফিজের বল দুর্দান্ত হবে। তবে আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল। তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল।’

অন্যদিকে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার টম মুডি মোস্তাফিজ ছাড়াও অন্যদের দোষও দেখছেন। তিনি বলেন, ‘মোস্তাফিজুর, দেশপান্ডে, জাদেজা তারা সবাই ওভারপ্রতি দশের বেশি রান দিয়েছে। এমন বোলারদের কাছে আপনি কখনই এমনটা প্রত্যাশা করবেন না। এটা চেন্নাইয়ের জন্য অপ্রত্যাশিত ছিল।’

লক্ষ্ণৌতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে চেন্নাই। জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লক্ষ্ণৌ।

চেন্নাইয়ের সামনে অবশ্য প্রতিশোধ নেয়ার সুযোগ থাকছে। আগামী মঙ্গলবার (২৩ এপ্রিল) নিজেদের মাঠে লক্ষ্ণৌকে আতিথেয়তা দেবে চেন্নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা নিয়ে বড় সুখবর দিল সৌদি আরব

পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

মিসরের বিপক্ষে জিতলে আর্জেন্টিনার পরবর্তী খেলা কবে, প্রতিপক্ষ কে?

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, সাবেক যুবলীগ নেতাসহ আটক ২

ডেঙ্গুর তথ্য জানেন না সিলেটের সিভিল সার্জন

ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, মাঝপথে আটকা পর্যটক এক্সপ্রেস

ব্রাজিলের বিদায়ে আর্জেন্টিনা কোচের সতর্কবার্তা

জন্মদিনের একদিন আগে মৃত্যু, কী হয়েছিল শাপুর জাদরানের?

ভারতে জন্মগতভাবে কানবিহীন বাংলাদেশি শিশুর প্রতিস্থাপন সম্পন্ন

১০ বছর পর ওয়ারফেজের নতুন স্টুডিও ট্র্যাক ‘গিরগিটি’

১০

রক্ত দেওয়ার পর প্রথম ২৪ ঘণ্টায় শরীরে কী কী ঘটে? জানুন

১১

জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী

১২

সিলেটের কিনব্রিজ-ঘড়িঘর দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১৩

চার বিভাগে ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৪

শিশু মাহফুজ অপহরণ-হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

১৫

মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেট নিয়ে বিড়ম্বনায় রোগীরা

১৬

মারা গেলেন আফগান ক্রিকেটার শাপুর জাদরান

১৭

চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড

১৮

কালবেলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকার / আব্দুল আজিজকে ঘিরে ঘটনার জন্য তিনি নিজেই দায়ী: লিটুর স্ত্রী

১৯

বিপদ কেন আসে, এটি আপনার কৃতকর্মের ফল নাকি পরীক্ষা?

২০
X