স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৮:৪১ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজে মজেছেন পাথিরানা

মাহিশা পাথিরানা ও মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত
মাহিশা পাথিরানা ও মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে ভিন্নমাত্রা পেয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বৈরথ। গত বছরে হওয়া এশিয়া কাপ ও বিশ্বকাপের পর দুদলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। বাংলাদেশের মাটিতে হওয়ার সবশেষ সিরিজেও দেখা যায় সেই চিত্র।

তবে সবকিছু ছাপিয়ে চেন্নাই সুপার কিংসে বেশ মজার সময় পার করছেন দুই দেশের দুই তারকা পেসার মোস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা। সম্প্রতি দুজনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে গণমাধ্যমে কথা বলেন লঙ্কান তরুণ পেসার পাথিরানা।

গত আসরে চেন্নাইয়ের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আর গত বছর ডিসেম্বরে হওয়া নিলামে বর্তমান চ্যাম্পিয়নদের দলে যোগ দেন বাংলাদেশের কাটার মাস্টার।

আইপিএলের চলতি আসরে আগে বাজে ফর্মে ছিলেন বাঁহাতি পেসার। তাই শঙ্কা ছিল চেন্নাইয়ের একাদশে জায়গা পাওয়া নিয়ে। তবে পাথিরানার ইনজুরিতে সুযোগ পেয়ে শতভাগ কাজে লাগান মোস্তাফিজ।

উদ্বোধনী ম্যাচে দ্য ফিজের অভিষেক হয় চেন্নাইয়ের জার্সিতে। আইপিএল সেরা বোলিংয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়ে পাকাপোক্ত করেন নিজের জায়গা। ইনজুরি থেকে পাথিরানা ফিরলেও জায়গা ধরে রাখেন টাইগার পেসার।

দুই পেসারের উপস্থিতি শক্তি বাড়িয়েছে চেন্নাইয়ের বোলিং আক্রমণের। সম্প্রতিক এক অনুষ্ঠানে অংশ নেন চেন্নাইয়ের বেশ কয়েকজন ক্রিকেটার। সেই অনুষ্ঠানে পাথিরানার সঙ্গে উপস্থিত ছিলেন তরুণ অলরাউন্ডার শিভম দুবে ও অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।

সেই অনুষ্ঠানে মোস্তাফিজের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয় লঙ্কান পেসার পাথিরানাকে। জবাবে ডানহাতি এই ফাস্ট বোলার জানান, ‘কাছ থেকে দেখার পর মনে হচ্ছে মোস্তাফিজ একজন খুবই ভালো মনের মানুষ।’

পাথিরানা আরও বলেন, ‘চেন্নাই দলে আসার আগে আমি তাকে চিনতাম না। আমি তার সঙ্গে কখনো কথা বলিনি। এখানে আসার পর এবং তাকে চেনার পর আমার মনে হচ্ছে সে দারুণ একজন মানুষ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X