স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০১:৩৬ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

২৩ এপ্রিল ঢাকায় আসছে ভারতীয় নারী ক্রিকেট দল

২৩ তারিখ বাংলাদেশে আসছে ভারত নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
২৩ তারিখ বাংলাদেশে আসছে ভারত নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা, সদ্যই অস্ট্রেলিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেছে জ্যোতিরা। সেই সিরিজের রেশ না কাটতেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে সফরে আসছে ভারতীয় নারী ক্রিকেট দল। সিলেটে হতে যাওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঢাকায় ২৩ এপ্রিল পৌঁছাবে স্মৃতি মান্ধানা-হারমান প্রীতরা। সেই উপলক্ষে সোমবার (১৫ এপ্রিল) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বাংলাদেশের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজের জন্য ভারতীয় দলে দুজন নতুন মুখ রাখা হয়েছে। আশা সোভানা ও সাজানা সজীবন প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন। এ ছাড়া দুই বছর পর দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা। সিরিজের ম্যাচগুলোর সময় অবশ্য একটু অন্যরকম। প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে বেলা দুটায়।

২৮ এপ্রিল হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। এবারের সফর নিয়ে মোট তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতের মেয়েরা। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে জেতে ভারত। গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

ভারতের স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ (উইকেটকিপার), যষ্টিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোভানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১০

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১১

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১২

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৩

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৪

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন

১৬

আশুলিয়ায় ডিবির অভিযানে গাঁজাসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

১৭

কলাবাগানে নিয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

১৮

স্বপ্নভঙ্গের খতিয়ান: বাল্যবিয়ের বিষ-ছোবলে লাখো ছাত্রী

১৯

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

২০
X