স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০৯:২৯ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ রানে পরাজয় বেঙ্গালুরুর

শেষ ব্যাটারকে রানআউট করেন সল্ট। ছবি : সংগৃহীত
শেষ ব্যাটারকে রানআউট করেন সল্ট। ছবি : সংগৃহীত

এবারের আইপিএলের কথা চিন্তা করলে টার্গেটটা অবশ্য বেঙ্গালুরুর নাগালের মধ্যেই ছিল। একসময় মনে হচ্ছিল হেসে খেলেই কোহলির দল ম্যাচটি জিতবে। তবে দলটি যে বেঙ্গালুরু তীরে এসে তরী ডোবানো যাদের স্বভাব। শেষ পর্যন্ত দারুণ লড়াই করে ২২৩ রানের টার্গেটে ২২১ রানে থামে তারা। রুদ্ধশ্বাস লড়াই শেষে মাত্র ১ রানে হারে মন ভাঙে বেঙ্গালুরুর সমর্থকদের।

রোববার (২১ এপ্রিল) কলকাতার তপ্ত গরমে ২২৩ রানের লক্ষ্যে ৩৫ রানেই বিরাট কোহলি (১৮) ও ফাফ ডু প্লেসিসের (৭) উইকেট হারায় বেঙ্গালুরু। মনে হচ্ছিল তখনই কলকাতার হাতে ম্যাচ চলে গেছে। তবে পাল্টা আক্রমণ শুরু করেন উইল জ্যাকস ও রজত পতিদার। তৃতীয় উইকেটে তারা দুজন ১০২ রান যোগ করে ম্যাচ কলকাতার হাত থেকে ছিনিয়ে নেন।

তবে ১৩৭ রানের মাথায় এক ওভারে এই দুইজন ফিরলে চাপে পড়ে বেঙ্গালুরু। পরে আরও দুই উইকেট হারিয়ে রীতিমতো বিপদে পড়ে বেঙ্গালুরু। তবে সুয়েশ প্রভুদেসাই (২৪) ও দিনেশ কার্তিকের (২৫) ব্যাটে ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ পর্যন্ত যায় বেঙ্গালুরু।

তবে তখনো মনে হচ্ছিল ম্যাচ অনেক দূরে। শেষ ওভারে জিততে লাগত ২১ রান। মিচেল স্টার্কের করা প্রথম চার বলে তিন ছক্কায় প্রায় ম্যাচটি জিতিয়েই ফেলছিলেন কর্ণ শর্মা। তবে শেষ দুই বলে ৩ রান লাগার সময় আর পারেনি তারা।

পঞ্চম বলে কর্ণ আউট হয়ে যান ৭ বলে ৩ ছক্কায় ২০ রান করে। তাতে জিততে শেষ বলে ৩ রান প্রয়োজন ছিল। ২ রান হলে সুপার ওভার। কিন্তু মোহাম্মদ সিরাজ ও লোকি ফার্গুসন ২ রান নিতে গিয়ে রান আউট হলে ১ রানে জয় পায় কলকাতা।

বল হাতে আন্দ্রে রাসেল ৩ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ব্যাট হাতে অপরাজিত ২৭ রান করা এই অলরাউন্ডার ম্যাচসেরাও হন। ২টি করে উইকেট নেন হরশিত রানা ও সুনীল নারিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১০

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১১

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১২

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৩

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৪

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৫

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৬

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৭

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

১৮

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

১৯

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

২০
X