স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:২৪ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজকে একাদশে নিয়েই ব্যাটিংয়ে চেন্নাই

খরুচে মোস্তাফিজের ওপরই আস্থা রেখেছে চেন্নাই। ছবি : সংগৃহীত
খরুচে মোস্তাফিজের ওপরই আস্থা রেখেছে চেন্নাই। ছবি : সংগৃহীত

আইপিএলে চেন্নাইয়ের হয়ে প্রথম কয়েক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তবে শেষ কয়েক ম্যাচে পুরোপুরি ছন্নছাড়া কাটার মাস্টার। এমনকি বল হাতে পরোক্ষভাবে শেষ ম্যাচে চেন্নাইয়ের হারের কারণও ছিলেন তিনি। তবে চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট তবুও আস্থা রেখেছে অভিজ্ঞ এই পেসারের ওপর।

রোববার (২৮ এপ্রিল) চেন্নাইয়ের ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে আবারও টস হেরেছে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। চিপকে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ দলপতি প্যাট কামিন্স। ম্যাচে চেন্নাইয়ের একাদশে আছেন মোস্তাফিজ।

হায়দ্রাবাদের একাদশে এক পরিবর্তন আছে। লেগ স্পিনার মায়াঙ্ক মারকান্ডের পরিবর্তে একজন ব্যাটার বেশি খেলাচ্ছে দলটি। তবে ইমপ্যাক্ট সাবস্টিটিউটের তালিকায় রাখা হয়েছে তাকে। দলটির ইমপ্যাক্ট খেলোয়াড়দের তালিকায় আছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপ্সও।

অপরদিকে গত ম্যাচে হারলেও একাদশে পরিবর্তন আনেনি চেন্নাই। আগের ম্যাচের দল নয়েই মাঠে নামছে তারা। ইমপ্যাক্ট সাবস্টিটিউট হিসেবে আছেন সামির রিজভীম শার্দুল ঠাকুর, শাইক রশিদ, রাচিন রবীন্দ্র এবং মিচেল স্যান্টনার।

চেন্নাইয়ের একাদশ : আজিঙ্কা রাহানে, ঋতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), ড্যারেল মিচেল, মইন আলি, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, মাহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা

হায়দ্রাবাদের একাদশ : অভিষেক শর্মা, ট্রাভিস হেড, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, নিতীশ রেড্ডি, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট, নটরাজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা: এরদোয়ান

মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী হঠাৎ বিমানবন্দর থেকে উধাও

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিল ম্যাচের আগে যা বললেন নরওয়ে কোচ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

১১

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

১২

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

১৩

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

১৪

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

১৫

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

১৬

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১৭

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১৮

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১৯

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

২০
X