স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৪১ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

খেলা দেখা নিয়ে অবাক তথ্য মোস্তাফিজের

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

খেলতে বেশ পছন্দ মোস্তাফিজুর রহমানের। কিন্তু খেলা দেখার বিষয়ে খুব বেশি আগ্রহী নন তিনি। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি- ডেথ ওভার মানেই মোস্তাফিজুর রহমানের বোলিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে চেন্নাইয়ের জাার্সিতে খেলার ৭ ম্যাচের সবটিতে ডেথ ওভারে বল করেছেন বাংলাদেশের ফাস্ট বোলার।

ডেথ ওভার স্পেশালিস্ট কাটার মাস্টার জানান, ক্রিকেট খেলা কম দেখলেও বেশিরভাগ সময়ে দেখেন ডেথ ওভারের অংশটুকু।

প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলছেন তিনি। চলতি আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধিও মোস্তাফিজ। সম্প্রতি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি সাক্ষাৎকার প্রচার করে চেন্নাই। সেখানে অনেক ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি।

ডেথ ওভারের বোলিংয়ে কতটা মনোযোগী এমন প্রশ্নে টাইগার পেসার বলেন, ‘বরাবরই আমি একটু খেলা কম দেখি। খেলতে পছন্দ করি। আমার মনে হয়, এই সময়টা দেখলে ভালো হয়। টি-টোয়েন্টি খেলা দেখলে আমি শেষের ৪ ওভার...শেষ দিকে দেখি। ব্যাটসম্যানরা কোন দিকে মারছে, কী করে, এগুলো একটু দেখি বেশি। এমনিতে আমি পুরো ৪০ ওভার দেখি খুব কম।’

চলতি আসরে ৭ ম্যাচে শিকার করেছেন ১২ উইকেট। আছেন পার্পল ক্যাপ জয়ের দৌড়ে। তারকা বহুল আইপিএলে বড় দলগুলোর বিপক্ষে খেলতে বেশি পছন্দ মোস্তাফিজের, ‘অন্য যেকোনো টুর্নামেন্টের চেয়ে আইপিএলে সব দেশের তারকারা থাকে। এখানে সফল হলে অন্য জায়গায় আমার জন্য সহজ হবে বলে মনে হয়। বেশ ভালো লাগা কাজ করে যখন আমি বড় দলের বিপক্ষে খেলি। আর বড় দলের বিপক্ষে আপনি যখন পারফর্ম করবেন, তখন সেটা হাইলাইটও হয় বেশি। আমার সব সময়ই বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে। অনেক দর্শক থাকে।’

তাকে ১ মে পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আর মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে তার। ২৮ এপ্রিল সানরাইজার্স ও ১ মে পাঞ্জাবের বিপক্ষে লড়বে চেন্নাই। এ দুই ম্যাচ খেলে দেশে ফিরবেন তিনি।

এরপর যোগ দিবেন জাতীয় দলের ক্যাম্পে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৩ মে চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১০

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১১

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১২

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

১৩

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৪

হুহু করে কমছে তেলের দাম

১৫

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১৬

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৭

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৮

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৯

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

২০
X