স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

কোচের ভূমিকায় বলিউড বাদশা

ছেলেকে কোচিং করিয়েছেন শাহরুখ। ছবি : সংগৃহীত
ছেলেকে কোচিং করিয়েছেন শাহরুখ। ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম বড় সিনেমা ইন্ডাস্ট্রি হিসেবে ধরা হয় বলিউডকে আর এই বলিউডের বাদশা হিসেবে বিবেচিত হন ভারতীয় সিনেমার সবচেয়ে বড় নাম শাহরুখ খানকে। নিজের লম্বা ক্যারিয়ারে কম চরিত্রে অভিনয় করেননি কিং খান। এমনকি হকি কোচের ভূমিকাতে ‘চাক দে ইন্ডিয়া’ চলচ্চিত্রে তিনি দেখিয়েছেন তিনি কত বড় মাপের অভিনেতা। কোচ কবির সিংয়ের চরিত্রটি আজও দর্শক মনে চিরসবুজ হয়ে আছে।

তবে এবার আর সিনেমা নয় বাস্তবেই মাঠে কোচিং করাতে দেখা গেল শাহরুখকে। কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেনে নিজের ছোট ছেলে আব্রাম খানকে ক্রিকেট অনুশীলন করান শাহরুখ খান।

রোববার (২৮ এপ্রিল) কলকাতার দলীয় অনুশীলনে হঠাৎ করে হাজির হন দলটির কর্ণধার শাহরুখ খান। ছেলে আব্রাম খানকে নিয়ে সময় কাটান কলকাতার ক্রিকেটারদের সঙ্গে।

ছেলেকে নিজের হাতে কোচিং করান তিনি। ছেলেকে ক্রিকেটের কিছু সাধারণ নিয়মকানুন শেখান তিনি। সেসময় শাহরুখকে বলতে শোনা যায়, ‘আব্রাম, হচ্ছে না। তুমি বুঝতে পারছো না। হাই ক্যাচ ধরার সময় শরীরকে বলের কাছে আনার চেষ্টা করো। ব্যাট আর পায়ের পজিশন এ শট খেলার সময় এ রকম থাকবে। আমি যা করছি, দেখে রাখো! তুমিও ট্রাই করো, পারবে।’

এসময় শাহরুখকে নিজেদের দলীয় অনুশীলনে পেয়ে উচ্ছ্বসিতও হয়েছিলেন কলকাতার ক্রিকেটাররা। জানা যায়, কোনো পূর্ব পরিকল্পনা নয় একেবারে হঠাৎ করেই অনুশীলনে হাজির হন তিনি। তবে তার ছেলে আব্রাম না কি বেশ কিছুদিন ধরেই ক্রিকেট খেলতে চাইছিল। ছেলের ইচ্ছেপূরণে এবং সময় কাটাতে ইডেনে চলে আসেন শাহরুখ।

এদিকে এবারের আইপিএলে বেশ শক্ত অবস্থানে শাহরুখ খানের দল কেকেআর। এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে ৫ জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। তাই শাহরুখ খানও নিজের দল নিয়ে এবার বেশ আশাবাদী। সেই সঙ্গে ব্যস্ত রয়েছেন নিজের আসন্ন সিনেমার শুটিংয়ে। মেয়ে সুহানা খানের সঙ্গে সুজয় ঘোষের আগামী চলচ্চিত্রে দেখা যাবে শাহরুখকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

১০

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১২

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৩

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৬

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৭

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৮

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৯

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

২০
X