স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ১১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শাকিলের ডাবল সেঞ্চুরিতে পাকিস্তানের লিড

অপরাজিত ডাবল সেঞ্চুরিয়ান সৌদ শাকিল । ছবি : সংগৃহীত
অপরাজিত ডাবল সেঞ্চুরিয়ান সৌদ শাকিল । ছবি : সংগৃহীত

অভিষেকের পর থেকেই ক্রিকেটের কুলীন সংস্করণে দুর্দান্ত সময় পার করছেন পাকিস্তানের অলরাউন্ডার সৌদ শাকিল। বাঁহাতি এই তারকা ব্যাটারের অপরাজিত ডাবল সেঞ্চুরিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৯ রানের বিশাল লিড নিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ৫ উইকেটে ২২১ রান নিয়ে তৃতীয় দিনে মাঠে নামে সফরকারী পাকিস্তান। সৌদ শাকিলের প্রথম ডাবল সেঞ্চুরিতে ৪৬১ রানে শেষ হয় পাকিস্তানের প্রথম ইনিংস। এর আগে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩১২ রান করে অলআউট হয়। ফলে ১৪৯ রানের লিড পেয়েছে বাবর আজমের দল। বিনা উইকেটে ১৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা।

তৃতীয় দিনের প্রথম সেশনে আগা সালমান ও সৌদ শাকিলের তাঁর ১৭৭ রানের জুটি ভাঙেন লঙ্কান স্পিনার রমেশ মেন্ডিস। ৮৩ রান করা আগা সালমানকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন রমেশ। তবে নোমান আলীকে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়েন শাকিল। মাত্র ১২৯ বলের মোকাবিলায় টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন ২৭ বছর বয়সী ব্যাটার।

লেয়ার অর্ডারদের সঙ্গে নিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। এরই সঙ্গে শ্রীলঙ্কার মাটিতে প্রথম পাকিস্তানি ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন সৌদ শাকিল। ২০৮ রানে অপরাজিত থাকেন এই পাক ব্যাটার। শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ১০ রান করেন আবরার আহমেদ। শ্রীলঙ্কার অফস্পিনার রমেশ মেন্ডিস ৫টি এবং অপর স্পিনার প্রভাত জয়াসুরিয়া ৩টি উইকেট শিকার করেন।

এর আগে টস জিতে ব্যাটিং নেমে ধনঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরি ১২২ এবং অ্যাঞ্জেলো ম্যাথুজের ৬৪ রানে প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং স্পিনার আবরার আহমেদ ৩টি করে উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১০

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১১

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১২

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৩

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৪

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৫

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১৬

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১৭

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১৮

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১৯

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

২০
X