রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ১০:১৩ পিএম
আপডেট : ০৫ মে ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রিয়াদ-হৃদয়ের ব্যাটে চড়ে সহজ জয় টাইগারদের

সহজ জয়ে সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। ছবি : সংগৃহীত
সহজ জয়ে সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেরই যেন পুনরাবৃত্তি দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচের ১২৩ রানের মতো দ্বিতীয় ম্যাচের ১৩৯ রানের লক্ষ্যও বর্তমান ক্রিকেট প্রেক্ষাপটে তেমন বড় নয়, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগমনে এই স্কোরকে নগণ্যই ধরা যায়। বাংলাদেশের কাছেও এই স্কোর স্বল্পই প্রমাণিত হলো। ১৩৯ রানের লক্ষ্য মাহমুদউল্লাহ রিয়াদ-তাওহীদ হৃদয়ের ব্যাটে চড়ে সহজেই পেরিয়ে গেল টাইগাররা। আর এই জয়ে টি-টোয়েন্টি সিরিজেও ২-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। রোববার (৫ মে) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সিকান্দার রাজাদের দলের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৭ রান।

শুক্রবারে হওয়া এর আগের ম্যাচেই ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমে দলকে জিতিয়ে আসেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে আজকে ছিলেন না নিজের চেনা ছন্দে। প্রথম পাওয়ার প্লের শেষে অ্যান্সলে লোভুর বলে ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন তিনি।

তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আজ ১৬ রানের বেশি করতে পারেননি। লুক জঙ্গে নিজের দ্বিতীয় ওভার করতে এসে মাত্র ৩ রান খরচায় শিকার করেন জোড়া উইকেট। ওভারের তৃতীয় বলে শান্তকে ফিরিয়ে শেষ ডেলিভারিতে তুলে নেন আজকের ম্যাচে রানে ফেরা লিটন দাসের উইকেট।

জাকের আলি অনিককে আজ ব্যাটিং পজিশনে এগিয়ে নামানো হয় পাঁচে। সঙ্গী হিসেবে পান তাওহীদ হৃদয়কে। তবে জাকেরের ব্যাটিং শো এদিন অবশ্য বেশি সময় দেখার সুযোগ পাননি চট্টগ্রামের দর্শকেরা। রিচার্ড এনগারাভার বলের লাইন মিস করে হারিয়েছেন স্টাম্প। ব্যক্তিগত ১৩ রানে জাকের প্যাভিলিয়নের পথ ধরলে বাংলাদেশ ৯৩ রানে হারায় চতুর্থ উইকেট। এরপর বাংলাদেশ ম্যাচের বাকি অংশ শেষ করার দায়িত্ব নেন তাওহীদ হৃদয় আর মাহমুদউল্লাহ রিয়াদ।

তাওহীদ হৃদয় ২৫ বলে ৩৭ রানের ইনিংসে থাকেন অপরাজিত, অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নামের পাশে ২৬ রান নিয়ে। তাদের দুজনের ব্যাটে চড়ে ৩৯ রানের টার্গেট বাংলাদেশ টপকে গেছে ১৮.৩ ওভারে, মাত্র ৪ উইকেট হারিয়ে।

এর আগে চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৮ রান করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের পক্ষে অভিষিক্ত জোনাথন ক্যাম্পবেল ৪৫ রান করেন। টাইগারদের পক্ষে তাসকিন ও রিশাদ নেন দুটি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১০

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১১

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

১২

দুর্নীতি করলে আওয়ামী লীগের চেয়েও খারাপ পরিণতি হবে: সারজিস আলম

১৩

কবর জিয়ারতকালে ২ ভাইয়ের ওপর আ.লীগ নেতার হামলা

১৪

আমাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে: হাসনাত আব্দুল্লাহ

১৫

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৬

১৪০০ কোটিতে ১৯ বছরের তরুণকে দলে ভেড়াতে মরিয়া রিয়ালসহ ইউরোপের ৪ জায়ান্ট

১৭

জ্ঞান ও তথ্যের সঠিক ব্যবহারে অনুসন্ধানী সাংবাদিকতা জোরদার হবে: ইফতেখারুজ্জামান

১৮

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৯

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদমন্ত্রী

২০
X