স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ১২:৫২ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘হাইব্রিড মডেল’ এশিয়া কাপের খসড়া সূচি প্রকাশ

এশিয়া কাপের খসড়া সূচি প্রকাশ। ছবি : সংগৃহীত
এশিয়া কাপের খসড়া সূচি প্রকাশ। ছবি : সংগৃহীত

আসছে এশিয়া কাপের সম্ভাব্য সূচি নিয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) পাকিস্তান ক্রিকেটে বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ মেনে নেওয়ায় প্রকাশ করা হয়েছে এশিয়া কাপের খসড়া সূচি।

আজ বুধবার (১৯ জুলাই) এশিয়া কাপের সম্ভাব্য খসড়া সূচি প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। সেখানে দেখা যায়, টুর্নামেন্টে একদিন এগিয়ে আনা হয়েছে। এর আগে এশিয়া কাপ শুরুর সম্ভাব্য দিন ছিল ৩১ আগস্ট। কিন্তু নতুন খসড়া সূচিতে ৩০ আগস্ট টুর্নামেন্ট শুরুর কথা বলা হয়েছে। তবে ফাইনালের দিনক্ষণের পরিবর্তন আসেনি। ১৭ সেপ্টেম্বর কলম্বোয় হবে ফাইনাল। খসড়া সূচিটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অনুমোদনের অপেক্ষায়।

খসড়া সূচি অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর ক্যান্ডিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এর পর দিন ৩ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব–তামিমদের প্রতিপক্ষ রশিদ–নবীদের আফগানিস্তান। ৩০ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হবে মুলতানে; স্বাগতিক পাকিস্তান খেলবে নবাগত নেপালের বিপক্ষে।

টুর্নামেন্টে সব মিলিয়ে ম্যাচ হবে ১৩টি। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা ২টায়। ‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গী নেপাল, ‘বি’ গ্রুপে বাংলাদেশ পেয়েছে আফগানিস্তান ও সহআয়োজক শ্রীলঙ্কাকে। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোর পর্বে খেলবে। এই পর্ব থেকে শীর্ষ দুই দল উঠবে ফাইনালে।

‘হাইব্রিড মডেলে’ আগের সূচি অনুযায়ী, পাকিস্তানে গ্রুপ পর্বের ৪ ম্যাচ একটি শহরেই হওয়ার কথা। একমাত্র ভেন্যু হিসেবে শুধু লাহোরের নাম ছিল। তবে পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফ সর্বশেষ খসড়া সূচিতে দ্বিতীয় ভেন্যু হিসেবে মুলতানের নাম যুক্ত করেছেন। তবে শুধু টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটাই হবে মুলতানে। গ্রুপপর্বের তিনটি ও সুপার ফোরের একটি ম্যাচ হবে লাহোরে।

আজ রাতেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X