স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১২:৫১ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

গল টেস্টে পাকিস্তানের জয়

ফিফটি পূরণ করে পাকিস্তানকে ৪ উইকেটের জয় এনে দেন ওপেনার উমাম-উল-হক। ছবি : সংগৃহীত
ফিফটি পূরণ করে পাকিস্তানকে ৪ উইকেটের জয় এনে দেন ওপেনার উমাম-উল-হক। ছবি : সংগৃহীত

চতুর্থ দিনের শেষ বিকেলে ৩৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ফলে গল টেস্টের শেষ দিনে নাটকীয় কিছু ঘটানোর আশায় ছিল লঙ্কানরা। তবে ইমাম-উল-হকের দৃঢ়তায় শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতে আরেকটি টেস্ট জয়ের কৃতিত্ব দেখাল বাবর আজমের দল।

বৃহস্পতিবার (২০ জুলাই) গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের দরকার ছিল ৮৩ রান। আর শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৭ উইকেট। এমন সমীকরণে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে প্রথম সেশনেই দুর্দান্ত জয় পায় পাকিস্তান।

শেষ দিনে পাকিস্তানের ৮৩ রান দরকার ছিল জয়ের জন্য। পঞ্চম দিনে রমেশ মেন্ডিসের শর্ট লেংথের প্রথম বলে চার মারেন পাকিস্তান অধিনায়ক বাবর। দুই বলের ব্যবধানে দুর্দান্ত ফ্লিকে আবারও চার হাঁকান বাবর। পরের ওভারে এবার প্রবাত জয়াসুরিয়াকে সীমানা ছাড়া করেন পাকিস্তান অধিনায়ক। তিনটি বাউন্ডারি মেরে পাকিস্তানের ওপর থেকে চাপ সরে যায়।

দিনের ষষ্ঠ ওভারে প্রবাত জয়াসুরিয়ার বলে ২৪ রানে এলবিডব্লিউ হয়ে ফিরে যান বাবর আজম। ইমাম-উল-হকের দৃঢ় ব্যাটিংয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান সৌদ শাকিল রমেশ মেন্ডিসকে চার মেরে রানের খাতা খুলেন। ওয়ানডে স্টাইলে খেলে ৩৬ বলে ৩০ রানে ফিলেন শাকিল।

সরফরাজ আহমেদকেও দ্রুত ফিরিয়ে দেন জয়সুরিয়া। তবে আগা সালমানকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন পাক ওপেনার ইমাম। তিনি ৫০ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে প্রবাত জয়সুরিয়া চারটি উইকেট শিকার করেন। বাকি উইকেটটি নেন রমেশ মেন্ডিস।

চতুর্থ দিনের শেষ বিকেলে ৩৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। ফলে গল টেস্টের শেষ দিনে নাটকীয় কিছু ঘটানোর আশায় ছিল লঙ্কানরা। তবে ইমাম-উল-হকের দৃঢ়তায় শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার মাটিতে আরেকটি টেস্ট জয়ের কৃতিত্ব দেখাল বাবর আজমের দল।

বৃহস্পতিবার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য শেষ দিনে পাকিস্তানের দরকার ছিল ৮৩ রান। আর শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৭ উইকেট। এমন সমীকরণে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে প্রথম সেশনেই দুর্দান্ত জয় পায় পাকিস্তান।

শেষ দিনে পাকিস্তানের ৮৩ রান দরকার ছিল জয়ের জন্য। পঞ্চম দিনে রমেশ মেন্ডিসের শর্ট লেংথের প্রথম বলে চার মারেন পাকিস্তান অধিনায়ক বাবর। দুই বলের ব্যবধানে দুর্দান্ত ফ্লিকে আবারও চার হাঁকান বাবর। পরের ওভারে এবার প্রবাত জয়াসুরিয়াকে সীমানাছাড়া করেন পাকিস্তান অধিনায়ক। তিনটি বাউন্ডারি মেরে পাকিস্তানের উপর থেকে চাপ সরে যায়।

দিনের ষষ্ঠ ওভারে প্রবাত জয়াসুরিয়ার বলে ২৪ রানে এলবিডব্লিউ হয়ে ফিরে যান বাবর আজম। ইমাম-উল-হকের দৃঢ় ব্যাটিংয়ে চাপে পড়ে যায় লঙ্কান বোলররা। প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান সৌদ শাকিল রমেশ মেন্ডিসকে চার মেরে রানের খাতা খুলেন। ওয়ানডে স্টাইলে খেলে ৩৬ বলে ৩০ রানে ফিলেন শাকিল।

সরফরাজ আহমেদকেও দ্রুত ফিরিয়ে দেন জয়সুরিয়া। তবে আগা সালমানকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন পাক ওপেনার ইমাম। তিনি ৫০ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে প্রবাত জয়সুরিয়া চারটি উইকেট শিকার করেন। বাকি উইকেটটি নেন রমেশ মেন্ডিস।

প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি হাঁকানো সৌদ শাকিল ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১০

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১১

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১২

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৩

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৪

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৫

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৬

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৭

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৯

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

২০
X