স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৯:৩৯ এএম
আপডেট : ২১ মে ২০২৪, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

যেভাবে দেখবেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ

সাকিব আল হাসান (বাঁয়ে) ও মাহমুদউল্লাহ রিযাদ। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান (বাঁয়ে) ও মাহমুদউল্লাহ রিযাদ। ছবি : সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল। ১ জুন ধুমধারাক্কার বিশ্ব আসরের পর্দা উঠলেও টাইম জোনের কারণে বাংলাদেশে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে ২ জুন।

প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক মার্কিনিরা। ফলে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগে যুক্তরাষ্ট্রে গেছে বাংলাদেশ দল। সেখানে স্বাগতিকদের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্ত-হৃদয়রা। যার প্রথমটি মাঠে গড়াবে মঙ্গলবার (২১ মে)।

ডালাসের প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ। এই ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ রয়েছে টাইগারদের। সিরিজটি কারা সরাসরি সম্প্রচার করবে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য ছিল না।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সুখবর জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টে জানায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এ ছাড়া অনলাইন প্লাটফর্ম টফি অ্যাপে দেখা যাবে এই সিরিজ।

সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের প্রস্তুটি ম্যাচ সূচিতে রেখেছে আইসিসি। ২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা শুরু হবে ম্যাচটি।

পরে আগামী ১ জুন নিউইয়র্কে বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খেলবে ডালাস ও নিউইয়র্কে। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এরপর ১০ জুন বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

এরপর গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবেন শান্তরা। সেখানে সেন্ট ভিনসেন্টে ১৩ জুন টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আর ১৭ জুন একই ভেন্যুতে শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্য রেখায় থাকা সেই ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা : নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

মধ্যরাতে শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

পরিস্থিতি সামলাতে আমি খুব দ্রুত এগোচ্ছি : ট্রাম্প

স্বামীর সঙ্গে অভিমানের জেরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা

সরকারি কর্মচারীর অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি, উৎস নিয়ে প্রশ্ন

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

১০

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, ৪৮ জনের মৃত্যু

১১

এক বাবার কষ্ট, হাজার মানুষের জীবনরক্ষার প্রেরণা  

১২

৬ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

১৪

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার

১৫

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

১৬

রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

১৭

এক একটি ফুল যেন একেকটি রঙের গল্প

১৮

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১৯

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

২০
X