স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০১:৪৯ পিএম
আপডেট : ২২ মে ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই সৈকত

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত

আর কয়েকদিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে ধুম-ধারাক্কার বিশ্ব আসর। প্রথম ম্যাচেই ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বুধবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের এ আম্পায়ারের সঙ্গে সেদিন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়ত্বি পালন করবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া এই ম্যাচ পরিচালনার মাধ্যমে নতুন এক ইতিহাসও গড়বেন শরফুদ্দৌলা। বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে যিনি প্রথম ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন।

তবে গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়াও মেয়েদের দুটি ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৮ এর মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি।

এর আগে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের এলিট প্যানেলে যুক্ত হন শরফুদ্দৌলা। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

২০০৬ সাল থেকে আন্তর্জাতিক আম্পায়ার হিসেব ম্যাচ পরিচালনা করছেন তিনি। ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচ জিতে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার।

এরই মধ্যে ১০টি টেস্ট, ৬৩টি ওয়ানডে এবং ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। পুরুষদের পাশাপাশি নারীদের ১৩টি ওয়ানডে এবং ২৮ টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১০

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১১

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১৬

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১৭

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

২০
X